
2026 ICC Men's T20 World Cup: কোনও অভাবনীয় ঘটনা নয়। ক্রিকেটে ভারত-নামিবিয়া ম্যাচ (India vs Namibia) যেমন হওয়ার কথা, ঠিক তেমনই হল। টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ২০৯ রান করল ভারত। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন ওপেনার ঈশান কিষান (Ishan Kishan) এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁরা দু'জনেই অর্ধশতরান করলেন। ঈশান ২৪ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। হার্দিক ২৮ বলে ৫২ রান করলেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। মূলত এই দু'জনের জন্যই বিশাল স্কোর করতে সক্ষম হল ভারতীয় দল। এবার বোলারদের ভালো পারফরম্যান্স দেখানোর পালা।
অভিষেক শর্মার (Abhishek Sharma) অসুস্থতার জন্য এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন এই উইকেটকিপার-ব্যাটার। কিন্তু আট বল খেলে ২২ রান করেই তিনি আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তিলক ভার্মা (Tilak Varma) ২১ বল খেলে ২৫ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ১৩ বল খেলে ১২ রান করেন। শিবম দুবে (Shivam Dube) ১৬ বল খেলে ২৩ রান করেন। ফের ব্যর্থ রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি ছয় বল খেলে এক রান করেই আউট হয়ে যান। প্রথম বলেই আউট হয়ে যান অক্ষর প্যাটেল (Axar Patel)। দুই রান করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এক রান করে অপরাজিত থাকেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। তার আগে নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে ভারতীয় দল। ব্যাটিং বিভাগের সমস্যা পুরোপুরি না মিটলেও, বোলিং বিভাগের সমস্যা মিটিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।