2026 ICC Men's T20 World Cup: রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। তার আগে প্রতিবারের মতোই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দুই দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা এই ম্যাচ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

DID YOU
KNOW
?
এশিয়া কাপেও এগিয়ে ভারত
এশিয়া কাপে খেতাব জয় এবং পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ভারতীয় দল। পাকিস্তান কোনওরকম লড়াইয়েই নেই।

India vs Pakistan: নিজেদের ব্যর্থতাকে গৌরবান্বিত করা পাকিস্তানের পুরনো অভ্যাস। সে সামরিক লড়াইয়ে ভারতের কাছে পর্যুদস্ত হওয়া বা ক্রিকেট মাঠে বারবার হার, ব্যর্থতা সত্ত্বেও নিজেদের বড় করে দেখানোর অভ্যাস এবারও ছাড়তে পারল না ভারতের এই প্রতিবেশী দেশ। রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে পাকিস্তানের ক্রিকেটার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) দাবি করেছেন, তাঁরা এই ম্যাচে লড়াই করতে তৈরি এবং একপেশে ম্যাচ হবে না। গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2025) কথা উল্লেখ করেছেন এই ক্রিকেটার। তাঁর দাবি, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে একপেশে লড়াই হয়নি। কিন্তু এশিয়া কাপে ফাইনাল-সহ তিনবার ভারত-পাক লড়াই হয়েছিল। তিনবারই জয় পায় ভারতীয় দল। তারপরেও সেই টুর্নামেন্টে নিজেদের লড়াই নিয়ে বড়াই করছেন ফারহান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চাপ কাটানোর কৌশল ফারহানের

বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াই একপেশে। ফলে এবারও এগিয়ে থেকেই খেলতে নামছে ভারত। এই পরিস্থিতিতে নিজেদের উপর থেকে চাপ কমানোর লক্ষ্যে ফারহান বলেছেন, ‘গত এশিয়া কাপে আমরা যেভাবে খেলেছি, তাতে একপেশে ম্যাচ হয়নি। আমরা খেলেছি এবং শেষপর্যন্ত লড়াই করেছি। আমরা তখনও পর্যন্ত একপেশে ম্যাচ খেলিনি। আশা করি এবারও আমরা দুর্দান্ত ম্যাচ খেলব।’

ভারতের বিরুদ্ধে ম্যাচের আলাদা গুরুত্ব নেই!

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ফারহান আরও বলেছেন, ‘রান করলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়। আমিও গত দুই ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এই ম্যাচ সাধারণ ম্যাচ। আমরা সাধারণ ম্যাচের মতোই খেলব। আমাদের মাথায় রাখব না যে ভারত-পাকিস্তান ম্যাচ খেলছি। আমরা সাধারণ ম্যাচের মতোই খেলব।’ মুখে এ কথা বললেও, ফারহানের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে, তাঁরা ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এই ম্যাচের আগে পাকিস্তান শিবির যে চাপে রয়েছে, তাও স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।