2026 ICC Men's T20 World Cup: শনিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। তবে এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখা যায়নি।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
জয় দিয়েই এবারের টি-২০ বিশ্বকাপ শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্সই ভারতীয় দলের লক্ষ্য।

India vs United States of America: শনিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেলেও, ভারতীয় দলের পারফরম্যান্সে খুব একটা খুশি নন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। এই কিংবদন্তি বলেছেন, ‘আমার মনে হয়, ১৬০ রান করার পর জয় পাওয়া সহজ ছিল না। তবে ভারতীয় দল এই রান করে ৩০ রানে জয় পেয়েছে। এই ব্যবধানে জয় খুব ভালো। ফলে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। ভারতীয় দলকে অনেক শিক্ষা নিতে হবে। ভারতীয় দলের ব্যাটিং বিভাগে গভীরতা আছে। দলে আটজন ব্যাটার আছে। তারপর নয়, দশ ও এগারো নম্বরে বোলাররা আছে। এই আটজন ব্যাটারের মধ্যে প্রথম সাত-আট ওভারের মধ্যে চার উইকেট চলে যায়। তার ফলে সমস্যা তৈরি হয়। ভালো দলগুলির বিরুদ্ধে এরকম হলে সমস্যা বাড়বে। যে দলগুলির বিশ্বকাপে খেলার বেশি অভিজ্ঞতা আছে এবং টি-২০ ক্রিকেট খেলার অনেক বেশি অভিজ্ঞতা আছে, সেই দলগুলির বিরুদ্ধে এরকম খেললে চলবে না।’

২৯ রানে জয় ভারতের

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৬১ রান করে ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪৯ বল খেলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। এরপর আট উইকেট হারিয়ে ১৩২ রান করেই থেমে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। অপ্রত্যাশিতভাবে ভারতীয় দলে জায়গা পেয়েই ভালো বোলিং করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই পেসার ২৯ রান দিয়ে তিন উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) ১৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। ফলে ২৯ রানে জয় পায় ভারত।

ব্যাটারদের দায়িত্ব নিতে হবে, মত গাভাসকরের

গাভাসকর বলেছেন, ‘হ্যাঁ, ছয় ওভারের পাওয়ার-প্লে আছে। কিন্তু কেউই সেই পাওয়ার-প্লে-তে চার উইকেট হারাতে চায় না। এরকম হলে দল চাপে পড়ে যায়। সবাইকে মনে রাখতে হবে, বিশ্বকাপে সব দলই পারফরম্যান্সের উন্নতি করতে চায়। কারণ, বিশ্বকাপ রোজ হয় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।