টি-২০ বিশ্বকাপ ২০২৬: চ্যাম্পিয়নদের যাত্রা শুরু, আমেরিকার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং ভারতের

Published : Feb 07, 2026, 06:45 PM ISTUpdated : Feb 07, 2026, 07:02 PM IST
India vs USA T20 World Cup 2026

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে যাত্রা শুরু ভারতীয় দলের। শনিবার এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) মুখোমুখি ভারতীয় দল।

DID YOU KNOW ?
খেতাব ধরে রাখাই লক্ষ্য
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

India vs United States of America: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক ভারতীয় বংশোদ্ভূত মনাঙ্ক প্যাটেল (Monank Patel)। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দল এতে খুশি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছেন, তিনি টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। উইকেট দেখে তাঁর ভালো বলেই মনে হয়েছে। বাতাসের গতি ভালোই। ফলে রাতে শিশির পড়বে না বলেই আশা করছে ভারতীয় দল। এই কারণেই প্রথমে ব্যাটিং করার সুযোগ পাওয়ায় খুশি সূর্যকুমার। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করায় দর্শকরাও খুশি। সবারই আশা, ভারত বিশাল স্কোর করবে।

ভারতীয় দলের হয়ে কারা খেলছেন?

এই ম্যাচে ভারতীয় দলের হয়ে খেলছেন- ঈশান কিষান (Ishan Kishan) (উইকেটকিপার), অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক ভার্মা (Tilak Varma), সূর্যকুমার, রিঙ্কু সিং (Rinku Singh), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube), অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন- আন্দ্রিজ গাউস (Andries Gous) (উইকেটকিপার), সাইতেজা মুক্কামাল্লা (Saiteja Mukkamalla), মনাঙ্ক, মিলিন্দ কুমার (Milind Kumar), সঞ্জয় কৃষ্ণমূর্তি (Sanjay Krishnamurthi), শুভম রঞ্জনে (Shubham Ranjane), হরমিত সিং (Harmeet Singh), মহম্মদ মহসিন (Mohammad Mohsin), শ্যাডলি ভ্যান শালকউইক (Shadley van Schalkwyk), আলি খান (Ali Khan) ও সৌরভ নেত্রভলকর (Saurabh Netravalkar)।

কেন খেলছেন না জসপ্রীত বুমরা?

এই ম্যাচে খেলছেন না ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। টসের সময় এ বিষয়ে সূর্যকুমার জানিয়েছেন, বুমরার শরীর ভালো নেই। এই কারণে তাঁর পরিবর্তে খেলছেন সিরাজ। তবে বুমরার ঠিক কী সমস্যা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি সূর্যকুমার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শনিবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ ভারতীয় দলের।
শনিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, তদন্ত শুরু উত্তরপ্রদেশ পুলিশের সাইবার শাখার
T20 World Cup 2026: আবারও টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই? এই পাঁচ কারণই করে দিতে পারে বাজিমাৎ