Rinku Singh: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের অন্যতম ভরসা রিঙ্কু সিং। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে চান। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি সমস্যায় পড়েছেন।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
শনিবার শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রথম দিনই খেলতে নামছে ভারতীয় দল।

Rinku Singh News: শনিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগেই ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়লেন ভারতীয় দলের ব্যাটিং বিভাগের অন্যতম ভরসা রিঙ্কু সিং। তাঁর ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh) বাসিন্দা রিঙ্কু। তিনি বছরের বেশিরভাগ সময়ই ক্রিকেট খেলায় ব্যস্ত থাকেন। ফলে নিয়মিত ফেসবুক দেখা হয় না। গত কয়েক মাস ধরে তিনি ফেসবুক দেখেননি। সম্প্রতি এই ক্রিকেটার আবিষ্কার করেছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। এ বিষয়ে আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার নীরজ কুমার জানিয়েছেন, কয়েকদিন আগে রিঙ্কু তাঁকে ফোন করে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছেন। এরপর বুধবার রিঙ্কুর ভাই সোনু সিং সাইবার অপরাধ শাখায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে কোনও ধরনের আর্থিক প্রতারণা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কে রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করল?

সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, 'ঠিক করে রিঙ্কু সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তা স্পষ্ট নয়। সাইবার অপরাধ শাখা এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।' কে বা কারা রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তা জানার চেষ্টা করছে। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুকে বিতর্কিত ভিডিও

সম্প্রতি রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক বিতর্কিত ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে হিন্দু দেবতাদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও দেখে অনেকেই তীব্র সমালোচনা করেন। এবার রিঙ্কুর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বোঝা গেল, এই ক্রিকেটার সেই ভিডিও শেয়ার করেননি। যে বা যারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে, সেখান থেকেই বিতর্কিত ভিডিও পোস্ট করা হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।