2026 ICC Men's T20 World Cup: ভারত সেমি-ফাইনালে পৌঁছতে পারবে না, আশায় মহম্মদ আমির

Published : Feb 20, 2026, 06:32 PM ISTUpdated : Feb 20, 2026, 06:40 PM IST
India vs  Netherlands T20 World Cup 2026

সংক্ষিপ্ত

India vs Pakistan: এবারের টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। এই হারের পর নিজেদের দলের ক্রিকেটারদের গালমন্দ করার পাশাপাশি ভারতের ব্যর্থতাও কামনা করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলছে ভারতীয় দল।

2026 ICC Men's T20 World Cup: 'শকুনের শাপ।' ভারতীয় দল চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায় থেকেই বিদায় নেবে। সেমি-ফাইনালে খেলতে পারবে না সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। এই আশাই করছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর দাবি, সুপার এইট গ্রুপ ওয়ান থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে দক্ষিণ আফ্রিকা (South Africa) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ভারতীয় দল চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে চার ম্যাচেই জয় পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমিরের দাবি, ভারতের ব্যাটিং দুর্বল। এই কারণেই ভারতীয় দলের পক্ষে সুপার এইট পর্যায়ের বাধা টপকানো সম্ভব হবে না। এই ব্যাটিং নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। সেই হারের জ্বালা সহ্য করতে পারছেন না আমির। এই কারণে তিনি এখন টি-২০ বিশ্বকাপ থেকে ভারতের দ্রুত বিদায়ের কামনা করছেন।

ভারতকে হারিয়ে দেবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ!

এক অনুষ্ঠানে আমির দাবি করেছেন, ‘সুপার এইট গ্রুপ ওয়ান থেকে সেমি-ফাইনালে পৌঁছবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আপনারা যদি ভারতের ম্যাচ দেখেন, তাহলে দেখবেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই ভারতের ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলিতে চাপ বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তাতে ওরা যে কোনও দলকে হারাতে পারে।’ আমিরের কথাতেই স্পষ্ট, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল যেভাবে খেলেছে এবং জয় পেয়েছে, তা তিনি মেনে নিতে পারছেন না। এই কারণেই চাইছেন এবার ভারত ব্যর্থ হোক।

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

রবিবার সুপার এইট পর্যায়ের খেলা শুরু করছে ভারতীয় দল। এরপর ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে (Zimbabwe) এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। অন্তত দুই ম্যাচ জিতলে সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে ভারতীয় দল। সেই সম্ভাবনা উজ্জ্বল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সুপার এইট পর্যায়ে ৩ ম্যাচেই জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে ৩ ম্যাচই জিতে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

2026 ICC Men's T20 World Cup: 'মিথ্যা বলেছেন আসিফ নজরুল,' দাবি বাংলাদেশের সহকারী কোচের
Shubman Gill: সতীর্থরা টি-২০ বিশ্বকাপে খেলতে ব্যস্ত, আইপিএল-এর প্রস্তুতিতে শুবমান গিল