2028 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) গ্রুপ পর্যায়ের খেলা শেষ হওয়ার আগেই ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বের বেশ কয়েকটি দল ঠিক হয়ে গেল। ভারতীয় দল এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ
২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলে খেলবে বাংলাদেশ।

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হওয়ার আগেই ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের (2028 ICC Men's T20 World Cup) মূলপর্বের নয়টি দল চূড়ান্ত হয়ে গেল। দু'বছর পর টি-২০ বিশ্বকাপ হতে চলেছে অস্ট্রেলিয়া (Australia) ও নিউজিল্যান্ডে (New Zealand)। এই কারণে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের যোগ্যতা অর্জন করতে না পারলেও, আয়োজক দেশ হিসেবে ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। অপর আয়োজক দেশ নিউজিল্যান্ড এবারের টি-২০ বিশ্বকাপের সুপার এইটের যোগ্যতা অর্জন করার সুবাদে আগামী টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। সুপার এইটের যোগ্যতা অর্জন করা ভারত, পাকিস্তান (Pakistan), জিম্বাবোয়ে (Zimbabwe), শ্রীলঙ্কা (Sri Lanka), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), ইংল্যান্ড (England) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) টি-২০ বিশ্বকাপের আগামী সংস্করণের যোগ্যতা অর্জন করেছে।

আগামী টি-২০ বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ (Bangladesh) এবারের টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিলেও, তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি আইসিসি।ফলে ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলে খেলতে পারবে বাংলাদেশ। সরাসরি এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করবে ১২টি দেশ। এর মধ্যে নয় দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। তিনটি জায়গা বাকি। বাংলাদেশ, আফগানিস্তান (Afghanistan) ও আয়ারল্যান্ড (Ireland) এই তিন জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে। চলতি বছরের ৯ মার্চের মধ্যে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে যে দলগুলি এগিয়ে থাকবে, তারাই ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। এখন টি-২০ বিশ্বকাপ চলছে। ফলে অন্য কোনও আন্তর্জাতিক সিরিজ হবে না। ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড আগামী টি-২০ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার দৌড়ে এগিয়ে।

২০২৮ সালের টি-২০ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) সূত্রে জানা গিয়েছে, তারা ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপে দল পাঠাবে। এ বিষয়ে আইসিসি-র সঙ্গে আলোচনা সারা হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।