India vs Pakistan: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচে দু'দলের ক্রিকেটারদের করমর্দন হয়নি। টসের সময় দুই অধিনায়ক করমর্দন করেননি। ম্যাচের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা।

DID YOU
KNOW
?
পাকিস্তানকে হারাল ভারত
টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পেয়েছে ভারতীয় দল। পরপর পাকিস্তানের বিরুদ্ধে জয় পাচ্ছে ভারত।

India vs Pakistan No Handshake: এশিয়া কাপের (Asia Cup 2025) পর টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup), ফের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে করমর্দন এড়িয়ে গেল ভারতীয় দল। রবিবারের ম্যাচে টসের সময় পাক অধিনায়ক সলমন আলি আগার (Salman Ali Agha) সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানের শেষ দুই ব্যাটার উসমান তারিক (Usman Tariq) ও শাহিন আফ্রিদি (Shaheen Afridi) করমর্দনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা তাঁদের দিকে তাকাননি। তাঁরা নিজেদের মধ্যে আনন্দ করছিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর পিছনে ফিরে দেখেন আফ্রিদিরা। তারপর তাঁরা বুঝতে পারেন, ভারতীয় ক্রিকেটাররা তাঁদের সঙ্গে করমর্দন করবেন না। এরপরেই তাঁরা মাঠ ছাড়েন।

গত বছর থেকেই পাকিস্তানের সঙ্গে করমর্দন করছে না ভারতীয় দল

গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (2025 Pahalgam attack) পর থেকেই ভারতীয় ক্রিকেটাররা কোনও পর্যায়ের খেলাতেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন না। গত বছরের এশিয়া কাপে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয় ভারতীয় দল। তিনবারই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে করমর্দন এড়িয়ে যায় ভারতীয় দল। এখনও সেই নীতি নিয়েই চলছেন সূর্যকুমাররা। পাকিস্তানের বিরুদ্ধে শুধু ম্যাচ খেলতে নামা এবং জয় পাওয়াই তাঁদের লক্ষ্য। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সৌজন্যের কোনও ব্যাপারই নেই। প্রতিপক্ষকে হারানোই ভারতীয় ক্রিকেটারদের একমাত্র লক্ষ্য।

Scroll to load tweet…

নেদারল্যান্ডস ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল

চলতি টি-২০ বিশ্বকাপে পরপর তিন ম্যাচ জিতে গ্রুপ এ-র শীর্ষে থেকে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের (India vs Netherlands) মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, গ্রুপের নিরিখে এই ম্যাচের কোনও গুরুত্ব নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।