2026 ICC Men's T20 World Cup: এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে যে নাটক হল, তা নিয়ে অনায়াসে উপন্যাস লেখা যায়। ম্যাচ ভারত ও পাকিস্তানের হলেও, এর সঙ্গে যুক্ত হয়ে গেল আরও অনেক দেশ।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
টি-২০ বিশ্বকাপে এখন গ্রুপ লিগের ম্যাচ চলছে। এই টুর্নামেন্ট জমে উঠেছে। তবে সবচেয়ে বেশি আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে।

India vs Pakistan: নিজেদের দলকে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) না পাঠালেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) ভারতের বিরুদ্ধে ম্যাচে দল নামানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এমনই দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul)। তিনি রবিবার সকালে লাহোরে (Lahore) পৌঁছে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) সঙ্গে বৈঠক করেন। এরপর আইসিসি-র গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সোমবার রাতে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। বিসিসিআই (BCCI) শুরু থেকেই এ বিষয়ে নির্লিপ্ত ছিল। বরং অন্য দেশগুলিই এ বিষয়ে মাথা ঘামাচ্ছিল। একাধিক দেশের পক্ষ থেকে পাকিস্তানকে এই ম্যাচ খেলতে অনুরোধ করা হয়। পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বদলাবে বলে শুরু থেকেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

ক্রিকেটের স্বার্থ দেখছে বাংলাদেশ!

পাকিস্তান থেকে দেশে ফিরে বুলবুল বলেছেন, 'পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আমাদের আলোচনার সম্ভাব্য ফলাফলের পরিপ্রেক্ষিতে পুরো ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচ খেলার জন্য আমি পাকিস্তানের প্রতি অনুরোধ জানাচ্ছি।' কিন্তু ক্রিকেটের স্বার্থই যদি দেখে বাংলাদেশে, তাহলে তারা কেন নিরাপত্তার অভাবের অজুহাতে ভারতে দল পাঠাবে না বলে টি-২০ বিশ্বকাপ থেকে সরে গেল, সে বিষয়ে কিছু বলেননি বিসিবি সভাপতি। এই টুর্নামেন্টে না খেলার পরেও শাস্তি এড়াতে পেরে স্বস্তিতে বাংলাদেশের ক্রিকেট মহল। এখন তারা ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে।

কেন গুরুত্বপূর্ণ ভারত-পাক ম্যাচ?

১৫ ফেব্রুয়ারি পাকিস্তান না খেললে বিসিসিআই-এর তেমন কোনও আর্থিক ক্ষতি হত না। কিন্তু আইসিসি-র বিপুল ক্ষতি হত। তার প্রভাব পড়ত অন্য দেশগুলির ক্রিকেট বোর্ডের উপর। এই কারণেই বাংলাদেশের পক্ষ থেকেও পাকিস্তানকে এই ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়। বুলবুল ক্রিকেটের স্বার্থের কথা বললেও, আসল স্বার্থ হল অর্থের জোগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।