Abhishek Sharma: দিল্লির বিরুদ্ধে ৪৭ বলে শতরান, বিরাট কোহলির সঙ্গে একই সারিতে অভিষেক শর্মা

Published : Apr 21, 2026, 09:22 PM ISTUpdated : Apr 21, 2026, 09:42 PM IST
Abhishek Sharma IPL 2026

সংক্ষিপ্ত

Abhishek Sharma Century: মঙ্গলবার আইপিএল-এর (IPL 2026) এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Delhi Capitals) ঝোড়ো শতরান করলেন অভিষেক শর্মা। এই ইনিংসের মাধ্যমে তিনি এক নতুন নজির গড়লেন। এখন টি-২০ ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) একই সারিতে অভিষেক।

DID YOU KNOW ?
অভিষেক শর্মার নজির
টি-২০ ফর্ম্যাটে নবম শতরান করে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে সবার আগে অভিষেক শর্মা।

Sunrisers Hyderabad vs Delhi Capitals: ২৫ বলে অর্ধশতরান। ৪৭ বলে শতরান। আইপিএল-এ (IPL 2026) দ্বিতীয় শতরান করলেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। মঙ্গলবার সন্ধেবেলা হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অসামান্য ব্যাটিং করলেন অভিষেক। এই তরুণ ব্যাটার টি-২০ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি শতরানের নজির গড়লেন। এতদিন এককভাবে এই নজিরের অধিকারী ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি এই ফর্ম্যাটে নয়বার শতরান করেছেন। এবার তাঁর সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন অভিষেক। টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত আটবার শতরান করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই তারকা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে। বিরাটকে টপকে এককভাবে শীর্ষে চলে যেতে পারেন অভিষেক।

অপরাজিত শতরান অভিষেকের

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। জাতীয় দলের সতীর্থের এই সিদ্ধান্তে খুশিই হন অভিষেক। তিনি ইনিংসের শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন। ট্রেভিস হেডের (Travis Head) সঙ্গে ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করেন অভিষেক। হেড ২৬ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। তবে অভিষেক ৬৮ বলে ১৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan) ১৩ বলে ২৫ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ১৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন।

বিশাল স্কোর হায়দরাবাদের

অভিষেকের অপরাজিত শতরানের সুবাদে দুই উইকেট হারিয়ে ২৪২ রান করল হায়দরাবাদ। দিল্লি ক্যাপিটালসের পক্ষে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন। ফলে সাত ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসতে পারে হায়দরাবাদ। এই ম্যাচ হেরে গেলে পাঁচ নম্বরেই থাকতে পারে দিল্লি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আইপিএল-এ দ্বিতীয় শতরান করলেন অভিষেক শর্মা।
আইপিএল-এ দ্বিতীয় শতরান করলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ayush Mhatre: আশঙ্কাই সত্যি হল, চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ূষ মাত্রে
Bishnoi Gang: টি-২০ বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিল বিষ্ণোই গ্যাং!