Abhishek Sharma: এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ব্যাটারের নাম অভিষেক শর্মা। জাতীয় দলের পাশাপাশি আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়েও ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অভিষেক। এই তরুণ ব্যাটার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাওয়াই অভিষেকের লক্ষ্য।
KNOW
Punjab Kings vs Sunrisers Hyderabad: অভিষেক শর্মার (Abhishek Sharma) ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে আইপিএল-এর (IPL 2026) ইতিহাসে পাওয়ার প্লে-তে যুগ্মভাবে তৃতীয় সর্বাধিক রান করল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করল হায়দরাবাদ। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ১০৫ রান করেন অভিষেকরা। এই তরুণ ওপেনার ২৮ বলে ৭৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। নিউ চণ্ডীগড়ের (New Chandigarh) মুল্লানপুরের (Mullanpur) মহারাজা যাদবীন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Maharaja Yadavindra Singh International Cricket Stadium) শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিষেক। কিন্তু তিনি শতরান করার আগেই শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) বলে আর্শদীপ সিংকে (Arshdeep Singh) ক্যাচ দিয়ে ফিরে যান।
নতুন নজির অভিষেকের
এদিন ১৮ বলে অর্ধশতরান পূরণ করেন অভিষেক। তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ পাঁচ বার ২০ বলের কমে ৫০ রান পূরণ করার নজির গড়লেন। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে (ICC Men's T20 Rankings) বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক। তিনি কেন এক নম্বরে, তা এদিন ফের বুঝিয়ে দিলেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করছিলেন। কিন্তু কোনও বোলারই অভিষেককে থামাতে পারছিলেন না। ৫.৫ ওভারে ১০০ রানে পৌঁছে যায় হায়দরাবাদ। আইপিএল-এর ইতিহাসে পঞ্চমবার কোনও দল ছয় ওভারের মধ্যে ১০০ রান করে ফেলল। এর মধ্যে হায়দরাবাদই তিন বার ছয় ওভারের মধ্যে ১০০ রান করেছে।
ওপেনিং জুটিতেও নতুন নজির
হায়দরাবাদের ওপেনিং জুটি অভিষেক ও ট্রেভিস হেড (Travis Head) আইপিএল-এ পঞ্চমবার ১০০-এর বেশি রান যোগ করলেন। এই জুটি শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও ডেভিড ওয়ার্নার (David Warner) এবং জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ও ওয়ার্নারের সঙ্গে একই সারিতে জায়গা করে নিল। আইপিএল-এ ওপেনিং জুটিতে সবচেয়ে বেশিবার ১০০-এর বেশি রান যোগ করেছেন ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ও বিরাট কোহলি (Virat Kohli)। তাঁদের নজির স্পর্শ করলেন অভিষেক ও হেড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


