U19 Asia Cup 2026 Final: পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৭ রান তাড়া করে জয়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Published : Nov 14, 2026, 06:50 PM ISTUpdated : Nov 14, 2026, 07:03 PM IST
India vs Pakistan U19 Asia Cup Final 2026

সংক্ষিপ্ত

India U19 vs Pakistan U19: শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ACC Men's U19 Asia Cup 2026) ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। ওমানের (Oman) মাটিতে এই ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। ভারতের যুব ক্রিকেটাররা পরিণত মানসিকতার পরিচয় দিলেন। একইসঙ্গে তাঁরা দেখিয়ে দিলেন, যে কোনও পরিস্থতিতে লড়াই করতে পারেন।

ACC Men's U19 Asia Cup 2026 Final: শেষ ওভারে দরকার আট রান। হাতে এক উইকেট। সেখান থেকে শেষ বলে দরকার তিন রান। বাউন্ডারি মেরে জয়। ক্রিকেট বিষয়ক কোনও ছবির চিত্রনাট্য হতে পারে। তবে শনিবার বাস্তবে এই টানটান লড়াই দেখা গেল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan U19 vs India U19) এক উইকেটে জয় পেল ভারত। একে এরকম বড় টুর্নামেন্টের ফাইনাল, তার উপর প্রতিপক্ষের নাম পাকিস্তান। ফলে শুরু থেকেই ভারতের যুব দলের উপর চাপ ছিল। তারপর টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান নয় উইকেট হারিয়ে ৩৩৭ রান করায় ভারতীয় দলের উপর চাপ বেড়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্য পরিণত মানসিকতার পরিচয় দিলেন যুব ক্রিকেটাররা। তাঁদের ব্যাটিং দেখে একবারও মনে হয়নি ৩৩৮ রানের টার্গেট তাড়া করার চাপ রয়েছে। এমনকী, শেষ ওভারে যখন বাউন্ডারি আসছিল না, তখনও চাপের কথা মনে হয়নি। ঠান্ডা মাথায় ব্যাটিং করে জয় ছিনিয়ে নিল ভারতের যুব দল। এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একইসঙ্গে এই হার বহুদিন মনে রাখবে পাকিস্তান। তারা এদিন যে ধাক্কা খেল, তা সামাল দেওয়া কঠিন।

তৈরি ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম

৫০ ওভারে করতে হবে ৩৩৮ রান। এই পরিস্থিতিতে যুব ক্রিকেটারদের স্নায়ুর চাপে ভোগা স্বাভাবিক। কিন্তু ব্যাটিং ওপেন করতে নেমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি (Lakshya Rajesh Raichandani) এবং আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag) কোনওরকম ঝুঁকি নেননি। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৫ রান। আর্যবীর করেন ৫৮ রান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভি কে বিনীথ (VK Vineeth) ২৪ রান করেন। এরপর অর্জুন রাজপুত (Arjun Rajput) ১৬ রান করেন। যশবর্ধন চৌহান (Yashbardhan Chauhan) নয় রান কররে আউট হয়ে যান। রায়চন্দানি ৮০ রান করে আউট হয়ে যান। এরপর অন্বয় দ্রাবিড় (Anvay Dravid) ১৯ রান করে রানআউট হয়ে যান। আরিয়ান সাভসানি (Aryan Savsani) নয় এবং কাব্য প্যাটেল (Kavya Patel) শূন্য রানে আউট হয়ে যান। পরপর উইকেট পড়লেও, লড়াই চালিয়ে যায় ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করেন মানাল চৌহান (Manal Chauhan)। তিনি ৩২ বলে ৪৭ রান করেন। মানালের জন্যই লড়াইয়ে থাকে ভারতীয় দল। মোহিত উলভাও (Mohit Ulva) অসামান্য ব্যাটিং করেন। তিনি ২৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তিনিই শেষ বলে বাউন্ডারি মেরে ভারতীয় দলকে জয় এনে দেন। ভারতের ১১ নম্বর ব্যাটার চিগুরুপতি ভেঙ্কটাও (Chigurupati Venkata) লড়াই করেন। তিনি আট বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Kuldeep Yadav: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ কুলদীপ, ক্ষুব্ধ অনুরাগীরা
Vaibhav Sooryavanshi: টি-২০ ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ১৫ বছরের অধিনায়ক বৈভব সূর্যবংশী