AUS vs ZIM T20: বিশ্বকাপে অঘটন! শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে

Published : Feb 13, 2026, 02:47 PM ISTUpdated : Feb 13, 2026, 02:54 PM IST
AUS vs ZIM T20

সংক্ষিপ্ত

AUS vs ZIM T20: কার্যত, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অঘটন। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে শুক্রবার, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। 

AUS vs ZIM T20: টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে শুক্রবার, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া বনাম জিম্বাবোয়ে (aus vs zim t20)। সেই ম্যাচেই ২৩ রানে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে (zimbabwe vs australia)।  কার্যত, চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অঘটন। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে চমকে দিল জিম্বাবোয়ে

২৩ রানে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অজিরা। আর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে, ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে। শুরু থেকেই দুর্দান্ত শুরু করে জিম্বাবোয়ে। ওপেনার ব্রায়ান বেনেট বেশ ভালো ক্রিকেট উপহার দেন। তাঁর সংগ্রহে অপরাজিত ৬৪ রান। সেইসঙ্গে, দলের আরেক ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি করেন ৩৫ রান।  

অন্যদিকে, রায়ান বার্লের ঝুলিতে ৩৫ রান এবং অধিনায়ক সিকান্দার রাজা ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে, ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট পান মার্কাস স্টয়নিস এবং ক্যামেরন গ্রিন।  

জবাবে ব্যাট করতে নেমে, শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলের ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ফিরে যান মাত্র ৮ রানে। অধিনায়ক ট্র্যাভিস হেডের ঝুলিতে মাত্র ১৭ রান। ক্যামেরন গ্রিন, ম্যাথু এবং টিম ডেভিড কার্যত, খালি হাতে প্যাভিলিয়নে ফেরেন। গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তাঁর সংগ্রহে ৩১ রান এবং ম্যাট রেনশ খেলেন ৪৪ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস। 

ম্যাচের সেরা ব্লেসিং মুজারাবানি

কিন্তু তারপর থেকেই লাগাতার ব্যর্থ হন অজি ব্যাটাররা। মার্কাস স্টয়নিস এবং বেন দ্বারশুইস, দুজনেই ৬ রান করে যোগ করেন স্কোরবোর্ডে। সেইসঙ্গে, নাথান এলিসের ঝুলিতে ৭ রান এবং অ্যাডাম জাম্পার সংগ্রহে ২ রান। ১৯.৩ ওভারে, ১৪৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জিম্বাবোয়ের হয়ে অনবদ্য বোলিং করেন ব্লেসিং মুজারাবানি। একাই নেন ৪ উইকেট। এছাড়া ৩টি উইকেট পান ব্র্যাড ইভান্স। ১টি করে উইকেট ওয়েলিংটন মাসাকাদজা এবং রায়ান বার্লের দখলে।  

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩ রানে জয় ছিনিয়ে নিল জিম্বাবোয়ে। ম্যাচের সেরা ব্লেসিং মুজারাবানি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CSK vs KKR: সঞ্জুর দুরন্ত ব্যাটিং! কলকাতাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় চেন্নাইয়ের, চাপে কেকেআর
Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে