Axar Patel News: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অক্ষর প্যাটেলকে 'বাপু' বলে কেন ডাকা হয় জানেন? মিস্টার 'বাপু'

Published : Mar 15, 2026, 03:09 PM IST

Axar Patel News: টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়, অক্ষর প্যাটেলের দুর্দান্ত ফিল্ডিং দেখে ভক্তরা প্রশংসায় কার্যত, ভরিয়ে দেন। অনেকেই বলছিলেন, 'বাপু... তুমি সেরা'। কিন্তু অক্ষরকে কেন 'বাপু' বলে ডাকা হয় জানেন?

PREV
14
অক্ষর প্যাটেলের ডাকনাম 'বাপু' কীভাবে হল?

ক্রিকেট ফ্যানরা তাদের প্রিয় তারকাদের ভালোবেসে নানারকমের নামে ডাকেন। যেমন রোহিত শর্মাকে 'হিটম্যান', বিরাট কোহলিকে 'রান মেশিন' বা ‘কিং কোহলি', আবার মহেন্দ্র সিং ধোনিকে 'ক্যাপ্টেন কুল' বা 'থালা' বলেও সম্বোধন করা হয়। কিন্তু অলরাউন্ডার অক্ষর প্যাটেলের ডাকনাম 'বাপু' হওয়ার পিছনে গল্পটা একটু অন্যরকম।

24
কীভাবে অক্ষর প্যাটেল 'বাপু' হয়ে উঠলেন?

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২৬-এ অক্ষর প্যাটেল দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলান। ফিল্ডিংয়ে তিনি বেশ নজরও কাড়েন। বিশেষ করে, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর ক্যাচগুলি ছিল অসাধারণ। তখন থেকেই ভক্তরা তাঁকে 'বাপু' বলে ডাকতে শুরু করে দেন। আসলে গুজরাতে পতিদার সম্প্রদায়ের মানুষদের সম্মান দিয়ে 'বাপু' বলা হয়। অক্ষর সেই সম্প্রদায়ের হওয়ায় ছোটবেলা থেকেই বন্ধুরা এবং পরিবারের সদস্যরা তাঁকে এই নামে ডাকত। পরে টিম ইন্ডিয়াতেও এই নামটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

34
অক্ষরের 'বাপু' নামের পিছনে আরও একটি গল্প

অক্ষর প্যাটেলের শান্ত স্বভাবের জন্যও অনেকে তাঁকে 'বাপু' বলে ডাকেন। দল জিতলে তিনি খুব বেশি উচ্ছ্বাস দেখান না, আবার হারলেও ভেঙে পড়েন না। সব পরিস্থিতিতেই তিনি শান্ত থাকেন। সতীর্থ এবং প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে তাঁর ব্যবহারও খুব ভদ্র। এই গুরুগম্ভীর স্বভাবের জন্যই নাকি সতীর্থরা তাঁকে 'বাপু' বলে ডাকতেন। যা পরে, ভক্তদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে যায়।

44
গান্ধীজীর 'বাপু' নামের সঙ্গে সম্পর্ক!

জাতির জনক মহাত্মা গান্ধীকেও 'বাপু' বলে সম্বোধন করা হয়। তাঁর জন্মস্থানও কিন্তু গুজরাত। টিম ইন্ডিয়ার ক্রিকেটার অক্ষর প্যাটেলেরও জন্মস্থান গুজরাত। তাঁর পুরো নাম অক্ষর রাজেশভাই প্যাটেল। মহাত্মা গান্ধীর রাজ্যের ছেলে হওয়ায় ভালোবেসে অনেকে তাঁকে 'বাপু' বলেন, এমন একটা কথাও শোনা যায়। কারণ যাই হোক না কেন, ভক্তরা 'বাপু' নামেই অক্ষরকে আপন করে নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories