
Bangladesh vs Pakistan First ODI: ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ব্যর্থ হওয়ার পর ফের মুখ পুড়ল পাকিস্তানের। বুধবার ঢাকার (Dhaka) মীরপুরে (Mirpur) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium) ১০০ ওভারের ম্যাচ ৪৫.৫ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল। ওডিআই ম্যাচকে কার্যত টি-২০ ম্যাচে পরিণত করে জয় পেল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহিদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।
এই ম্যাচে পাকিস্তানের চারজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। সর্বাধিক ৩৭ রান করেন ফাহিম আশরফ (Faheem Ashraf)। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) করেন ২৭ রান। অপর ওপেনার মাজ সাদাকত (Maaz Sadaqat) ১৮ রান করেন। মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ১০ রান করেন। বাংলাদেশের হয়ে সাত ওভারে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন নাহিদ রানা (Nahid Rana)। মেহিদি ১০ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন।
পাকিস্তানের ইনিংসের পরেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাংলাদেশের ব্যাটাররা ম্যাচ শেষ করে দিতে বেশি সময় নেননি। ওপেনার তানজিদ হাসান তামিম (Tanzid Hasan Tamim) ৪২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তিনি সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার সইফ হাসান (Saif Hassan) অবশ্য চার রান করেই আউট হয়ে যান। নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) ২৭ রান করেন। লিটন দাস (Litton Das) তিন রান করে অপরাজিত থাকেন। শুক্রবার ও রবিবার এই সিরিজের বাকি দুই ম্যাচ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।