Pakistan Cricket Team: এবারের টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। প্রথমে ভারতের কাছে (India vs Pakistan) হার, তারপর সেমি-ফাইনালে পৌঁছতে না পারা নিয়ে পাকিস্তানে দ্বন্দ্ব প্রকট।
KNOW
2026 ICC Men's T20 World Cup: পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) এবারের টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায় থেকেই বিদায় নেওয়ার পর টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি এক অনুষ্ঠানে বলেছেন, ‘পাকিস্তান ম্যানেজমেন্টকে দেখে মনে হচ্ছে কী করবে বুঝতে পারছে না। আজকের দল বাছাই প্রমাণ করে দিল, গত ১৫ দিন ধরে যে একাদশ বেছে নেওয়া হয়েছে, তা ভুল ছিল। একটা ভুল তো স্পষ্ট। খাজা নাফের (Khawaja Nafay) পরিবর্তে সায়েম আয়ূবের (Saim Ayub) পরিবর্তে খেলার সুযোগ পাওয়া উচিত ছিল। এই দল বাছাই দেখিয়ে দিচ্ছে, যখন আপনি উপযুক্ত ভূমিকার জন্য উপযুক্ত খেলোয়াড়দের বেছে নেন, তাহলে তারা পারফর্ম করে। ফকর জামান (Fakhar Zaman) একজন স্বাভাবিক ওপেনার। কিন্তু তা সত্ত্বেও এর আগে ওকে খেলার সুযোগ দেওয়া হয়নি। আজ ফারহান, ফকর, আবরার, সবাই ভালো খেলেছে।’
পিসিবি-র ভূমিকাতেও অসন্তুষ্ট শোয়েব
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করেছেন শোয়েব। তিনি বলেছেন, ‘মহসিন নকভির (Mohsin Naqvi) বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমি যা শুনেছি, উনি একজন ভালো মানুষ। পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে উনি সবচেয়ে ক্ষমতাশালী চেয়ারম্যান। ওঁর প্রভাব, সম্পদ ও কর্তৃত্ব আছে। কিন্তু উনি যদি শক্তিশালী ম্যানেজমেন্ট কাঠামো তৈরি করতে না পারেন এবং দল পরপর চার টুর্নামেন্টে সাফল্য না পায়, তাহলে বোর্ডের অন্দরে নিশ্চয়ই কোনও গলদ আছে।’
আইসিসি ইভেন্টে টানা ব্যর্থ পাকিস্তান
পরপর চারবার আইসিসি ইভেন্টের সেমি-ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup), ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ (2024 ICC Men's T20 World Cup), ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (2025 ICC Champions Trophy) এবং চলতি টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে ব্যর্থ হল পাকিস্তান। দলের এই ব্যর্থতায় হতাশ ও ক্ষুব্ধ শোয়েব। এই কারণেই তিনি টিম ম্যানেজমেন্ট ও পিসিবি-কে তোপ দেগেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


