BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

Published : Jun 08, 2026, 07:10 PM IST
tamim iqbal

সংক্ষিপ্ত

BCB President Tamim Iqbal: রবিবার, বোর্ডের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে কার্যত, বিনা লড়াইয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তামিম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। পরিসংখ্যান বলছে, কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন সেই দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল।

BCB President Tamim Iqbal: গুরুদায়িত্বে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (tamim iqbal news)। এতদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ চালাচ্ছিলেন। এবার পড়ল চূড়ান্ত শিলমোহর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তামিম ইকবাল (tamim iqbal appointed bcb president)। 

কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে

রবিবার, বোর্ডের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে কার্যত, বিনা লড়াইয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তামিম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। পরিসংখ্যান বলছে, কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন সেই দেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। 

অন্যদিকে, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। আরও একজন সহ-সভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও তাঁর নাম অবশ্য ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে, বিসিবি-র পুরনো কমিটি ভেঙে দেয় বাংলাদেশ সরকার। তখন থেকেই সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তামিম। এমনকি, ভোটে লড়ার ইচ্ছাও প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার। এবার বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তাঁর হাতেই। 

প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল এবার দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্বে

সবচেয়ে কম বয়সে বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন তিনি। এক প্রাক্তন ক্রিকেটারের হাতেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব। সভাপতি নির্বাচিত হয়ে তামিম জানান, “অনেক বিষয় আলোচনা করার রয়েছে আমাদের। সাংবিধানিক সংশোধনের বিষয়ে পরবর্তী বার্ষিক সাধারণ সভায় সকলকে নিয়ে আলোচনা করতে হবে। এটা ১২-১৩ জনের বোর্ড নয় যে, একজনই সিদ্ধান্ত নেবেন। আমাদের কাজ করতে হবে ১৯৭২ জন কাউন্সিলরকে নিয়ে। সকলকে রাজি হতে হবে। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য যদি সংবিধান সংশোধন দরকার হয়, তাহলে নিশ্চয়ই আমরা তা ভেবে দেখব।"

দেশের হয়ে মোট ৭০টি টেস্ট, ২৪৩টি একদিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। সবমিলিয়ে, ১৫ হাজারের কাছাকাছি রান তাঁর ঝুলিতে। আন্তর্জাতিক ক্রিকেটে শতরান রয়েছে মোট ২৫টি। দেশের হয়ে ২২ গজে দাপট দেখিয়েছেন। এবার দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্বে এলেন তামিম ইকবাল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা
Manav Suthar IND vs AFG: স্বপ্নের অভিষেক! প্রথম ম্যাচে খেলতে নেমেই ৬ উইকেট, কোন নয়া রেকর্ড গড়লেন মানব সুথার?