ভারত-আফগানিস্তান T20 সিরিজ শুরুর আগেই ভারতীয় ক্রিকেট মহলে ঝড়। BCCI একটি গুরুত্বপূর্ণ নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। শোনা যাচ্ছে, এই বদলের কারণে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি বড়সড় সমস্যায় পড়তে পারেন।
24
BCCI-এর নতুন নিয়মটা ঠিক কী?
BCCI খেলোয়াড়দের বার্ষিক সেন্ট্রাল কন্ট্র্যাক্টের নিয়মে বড় বদল আনছে। এতদিন সিনিয়রটি, অভিজ্ঞতা এবং ব্র্যান্ড ভ্যালুর ওপর ভিত্তি করে কন্ট্র্যাক্টের গ্রেড (A+, A, B, C) ঠিক করা হতো। কিন্তু এখন থেকে 'ম্যাচের জন্য উপলব্ধতা' (Match Availability) এবং 'ফিটনেস'-কেই মূল শর্ত হিসেবে ধরা হবে। সহজ কথায়, একজন খেলোয়াড় এক মরশুমে কতগুলো ম্যাচে ফিট থেকে খেলতে পারছেন, তার ওপরই নির্ভর করবে তাঁর বার্ষিক চুক্তি।
34
এই হঠাৎ সিদ্ধান্তের কারণ কী?
গত কয়েক মাস ধরে ভারতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়চোটের কারণে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন। বোর্ড এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। তারা স্পষ্ট করে দিতে চায় যে, জাতীয় দলের হয়ে খেলা বাধ্যতামূলক। তাই চুক্তি ধরে রাখতে বা উঁচু গ্রেড পেতে হলে, একজন খেলোয়াড়কে এক মরশুমে ন্যূনতম কতগুলো ম্যাচ খেলতে হবে, সেই সংখ্যাটা বেঁধে দেওয়ার কথা ভাবছে BCCI।
এই নতুন নিয়ম চালু হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই মহাতারকাই এখন নির্দিষ্ট কিছু ফরম্যাট থেকে নিজেদের সরিয়ে রাখেন এবং বছরে বেছে বেছে ২-৩টি গুরুত্বপূর্ণ সিরিজেই খেলেন। ফলে এক মরশুমে তাঁদের খেলা ম্যাচের সংখ্যা বেশ কম। তাই BCCI যে 'ন্যূনতম ম্যাচ' খেলার শর্ত আনবে, তা হয়ত তাঁরা পূরণ করতে পারবেন না। BCCI এখন এই কঠোর নিয়মের চূড়ান্ত খসড়া তৈরি করছে। নিয়মটি চালু হলে রোহিত-বিরাট হয় নিম্ন গ্রেডে নেমে যেতে পারেন, অথবা চুক্তি থেকেও বাদ পড়তে পারেন। দিল্লির T20 ম্যাচের আগে এই খবরে ফ্যানেরা বেশ চিন্তিত।