BCCI Review System: আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হারের কারণ খতিয়ে দেখতে এবার বৈঠকে বসছে BCCI। হেড কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়েও এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

BCCI Review System: আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের পারফরম্যান্স কেমন ছিল, তা খতিয়ে দেখতে এবার একটি পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI Review System)। এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট মারফত। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পরাজিত যায়। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে বড় হারের মুখ দেখে দল। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারত প্রথম জয় পায়। একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় তারা।

এবার চাপে পড়ছেন গম্ভীর?

একটি ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই বৈঠকে হেড কোচ গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফদের মধ্যে কয়েকজনের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন যে, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর, এই বৈঠক শুধুমাত্র দলের মাঠের পারফরম্যান্স এবং ভুল সংশোধনের দিকেই নজর দেবে। ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই সিরিজ হারকে 'শুধুমাত্র একটি খারাপ অধ্যায়' বলেই উল্লেখ করেছেন।

তাঁর কথায়, “ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের পারফরম্যান্স প্রত্যাশা মতো হয়নি। এটা BCCI লক্ষ্য করেছে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এটাকে শুধুমাত্র একটা খারাপ অধ্যায় হিসেবেই দেখছি।" 

সুনীল গাভাস্কারের সতর্কবার্তা

অন্যদিকে, কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার BCCI-কে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, ''শোনা যাচ্ছে BCCI এই হারের পর্যালোচনা করবে এবং কয়েকজনের চাকরিও যেতে পারে। মাত্র চার মাস আগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একটা দলের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। অনেকেই বলছেন যে, ফ্ল্যাট ব্যাটিং পিচে খেলতে খেলতে গিয়ে ভারতীয় ব্যাটাররা শেষ হয়ে গেছেন। আইপিএল-এর ফ্ল্যাট পিচেও বেশিরভাগ ভারতীয় ব্যাটার শর্ট বল খেলতে হিমশিম খেয়েছেন। এটা একটা টেকনিক্যাল সমস্যা।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।