Ben Stokes: লন্ডনের নাইটক্লাবে রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি, বিতর্কে বেন স্টোকস

Published : Jun 09, 2026, 02:01 PM ISTUpdated : Jun 09, 2026, 02:31 PM IST
Ben Stokes

সংক্ষিপ্ত

Ben Stokes Controversy: টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকস বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন। নাইটক্লাবে গিয়ে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়া থেকে শুরু করে নানা ধরনের বিতর্কে স্টোকসের নাম জড়িয়ে গিয়েছে। এবার এই বিতর্কের জেরে জাতীয় দলের নেতৃত্ব হারাতে পারেন এই অলরাউন্ডার।

DID YOU KNOW ?
ইসিবি-র নির্দেশ লঙ্ঘন
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড নিয়ম চালু করেছে, কোনও ক্রিকেটার মধ্যরাতে হোটেলের বাইরে থাকতে পারবেন না। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

Ben Stokes Nightclub Controversy: লন্ডনের (London) নাইটক্লাবে গিয়ে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ায় সাস্তি পেতে পারেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এবং তাঁর সতীর্থ গাস অ্যাটকিনসন (Gus Atkinson)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (England and Wales Cricket Board) পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্টোকস ও অ্যাটকিনসনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। লর্ডসে (Lord's Test Match) নিউজিল্যান্ডের (New Zealand) সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড জয় পাওয়ার পর নাইটক্লাবে গিয়ে অশান্তিতে জড়িয়ে পড়েন স্টোকস ও অ্যাটকিনসন। এই ঘটনার জেরে দ্বিতীয় টেস্ট ম্যাচের দল ঘোষণা পিছিয়ে দিয়েছে ইসিবি। নাইটক্লাবে গিয়ে অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তাঁদের নির্বাসিত করা হতে পারে। স্টোকসকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

ইসিবি-র নিষেধাজ্ঞা লঙ্ঘন স্টোকসদের

প্রায় দু'বছর আগে ইসিবি-র পক্ষ থেকে ক্রিকেটারদের জন্য নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটাররা বারবার মাঠের বাইরে বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ায় কঠোর নিয়ম চালু করা হয়, কেউ মধ্যরাতে হোটেলের বাইরে যেতে পারবেন না। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করেছেন স্টোকস ও অ্যাটকিনসন। তাঁরা রাগবি দল সারাসেনস অ্যাকাডেমির (Saracens academy) এক খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

নাইটক্লাবে ঠিক কী হয়েছিল?

ইসিবি সূত্রে জানা গিয়েছে, স্টোকস ও অ্যাটকিনসনের সঙ্গে ছিলেন বোর্ডের নিরাপত্তারক্ষী। নাইটক্লাবে বচসার সময় সংশ্লিষ্ট রাগবি খেলোয়াড় অ্যাটকিনসনকে লক্ষ্য করে ঘুঁষি চালান। সেই ঘুঁষি অ্যাটকিনসনের বদলে নিরাপত্তারক্ষীকে আঘাত করে। তাঁর মুখে সেলাই করতে হয়েছে। স্টোকস ও অ্যাটকিনসন আঘাত পাননি। তবে ঠিক কী কারণে বচসা শুরু হল, তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই রাগবি খেলোয়াড়ই ঝামেলা শুরু করেন। কিন্তু তারপরেও দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তি পেতে পারেন স্টোকস ও অ্যাটকিনসন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নাইটক্লাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ২ ইরেজ ক্রিকেটার।
লন্ডনের এক নাইটক্লাবে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন ইংল্যান্ডের ২ ক্রিকেটার বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন।
Read more Articles on
click me!

Recommended Stories

BCB President Tamim Iqbal: কনিষ্ঠতম সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল
IND vs AFG Test 2026: আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ব্যবধানে জয় ভারতের, নজির গড়লেন শুভমানরা