Chris Morris: ৯ বলে ৩৮ রান! আইপিএল-এর ইতিহাসে এমন বিধ্বংসী ইনিংস আর নেই, কোন ম্যাচে গড়েছিলেন?

Published : Apr 20, 2026, 02:57 PM IST
Chris Morris: ৯ বলে ৩৮ রান! আইপিএল-এর ইতিহাসে এমন বিধ্বংসী ইনিংস আর নেই, কোন ম্যাচে গড়েছিলেন?

সংক্ষিপ্ত

Chris Morris: একটি ইনিংসে স্ট্রাইক রেট ৪২২! ভাবা যায়? গত ২০১৭ সালে, ক্রিস মরিস এমনই একটি ইনিংস উপহার দেন। মাত্র ৯ বল খেলে সাতটি বাউন্ডারি মারেন তিনি। সেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেননি কেউ।

Chris Morris: একটি ইনিংসে ৪২২ স্ট্রাইক রেটে ব্যাট করা! তাও আবার এমএস ধোনির দলের বিরুদ্ধে (Chris Morris IPL Record)? একই ম্যাচে সঞ্জু স্যামসনের করা সেঞ্চুরিও যেন এই ঝোড়ো ইনিংসের সামনে ফিকে হয়ে গেছিল। এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি (IPL highest strike rate)।

অল-টাইম রেকর্ড

 

 

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের ইনিংস কিন্তু হালফিলের নয়। আজকের দিনে যখন টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের রমরমা, তখন এই রেকর্ড তৈরি হয়নি। এটা ঘটেছিল ২০১৭ সালে, অর্থাৎ প্রায় নয় বছর আগের ঘটনা।

এই অবিশ্বাস্য ইনিংসটি উপহার দেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিস। সেই সময়, তিনি দিল্লি ডেয়ারডেভিলস বর্তমানে যেটি দিল্লি ক্যাপিটালস, সেই দলের হয়ে খেলতেন। প্রতিপক্ষ ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। 

 

 

সেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেননি কেউ

মরিস সেদিন ক্রিজে ছিলেন মাত্র ৭ মিনিট। খেলেন মাত্র ৯টি বল। কিন্তু তার মধ্যেই মারেন সাতটি বাউন্ডারি। যার মধ্যে ছিল চারটি চার এবং তিনটি ছয়। তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৩৮ রান।

মরিসের এই ফিনিশিংয়ের সৌজন্যে দিল্লির স্কোর ২০০ পার করে যায়। শেষপর্যন্ত, দিল্লি ৯৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। এখনও অবধি এই ইনিংসটি একটি রেকর্ড। একটি ইনিংসে স্ট্রাইক রেট ৪২২! ভাবা যায়? গত ২০১৭ সালে, ক্রিস মরিস এমনই একটি ইনিংস উপহার দেন। সেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেননি কেউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Men's ODI Ranking: আইপিএল-এর মাঝেই ভালো খবর, ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই ভারত
Hardik Pandya: ইনস্টাগ্রামে আনফলো করলেন, মুম্বই ইন্ডিয়ানস ছাড়ছেন হার্দিক পান্ডিয়া?