Cricket News: ভারত, পাকিস্তান (Pakistan), দক্ষিণ আফ্রিকা (South Africa), শ্রীলঙ্কার (Sri Lankka) মতো দেশের ক্রিকেটাররা নাম-ধর্ম পরিবর্তন করেছেন। এই তালিকায় এক বিতর্কিত ও বিখ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও আছেন। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
ভিনধর্মের মহিলাকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেছেন বিনোদ কাম্বলি
ধর্ম পরিবর্তন বিনোদ কাম্বলির
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার বিনোদ কাম্বলির প্রথম স্ত্রীর নাম নোয়েলা লিউইস। তিনি খ্রিস্টান হলেও, তাঁকে বিয়ে করার সময় ধর্ম বদলাননি কাম্বলি। তবে নোয়েলার সঙ্গে বিচ্ছেদের পর আন্দ্রিয়া হিউইটকে বিয়ে করার সময় হিন্দুধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন কাম্বলি। তিনি ক্যাথলিক হয়ে যান।
DID YOU KNOW ?
বিপাকে বিনোদ কাম্বলি
একসময় ভারতের অন্যতম প্রতিভাবান ব্যাটার বিনোদ কাম্বলি পরবর্তীকালে ক্রিকেটে এবং ব্যক্তিগত জীবনে ব্যর্থ হয়েছেন।
25
নাম-ধর্ম পরিবর্তন করেছেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটার ইউসুফ ইউহানা
ইউসুফ ইউহানার ধর্ম পরিবর্তন
পাকিস্তানের প্রাক্তন ব্যাটার ইউসুফ ইউহানা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তিনি চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেন। পরে তিনি সপরিবারে মুসলিম হয়ে যান। তাঁর নতুন নাম হয় মহম্মদ ইউসুফ। ২০০৫ সালে তিনি ধর্ম ও নাম বদল করেন। জাতীয় দলের সতীর্থ সইদ আনোয়ারের দ্বারা প্রভাবিত হয়েই ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন ইউসুফ।
৫
অন্তত ৫ জন ক্রিকেটার ধর্ম পরিবর্তন করেছেন।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার অন্তত ৫ জন ক্রিকেটার ধর্ম পরিবর্তন করেছেন।
35
শ্রীলঙ্কার প্রাক্তন বিস্ফোরক ব্যাটার তিলকরত্নে দিলশানও ধর্ম পরিবর্তন করেছেন
তিলকরত্নে দিলশানের ধর্ম পরিবর্তন
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলশনের নাম ছিল তুওয়ান মহম্মদ দিলশন। তাঁর বাবা ছিলেন মুসলিম এবং মা ছিলেন বৌদ্ধ। পরে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তখন মায়ের ধর্ম বেছে নেন এই ক্রিকেটার। তাঁর নতুন নাম হয় তিলকরত্নে মুদিয়ানসেলাগে দিলশন। শ্রীলঙ্কার হয়ে বিস্ফোরক ব্যাটিং করতেন এই ওপেনার। তিনি 'দিলস্কুপ' শটের জন্য বিখ্যাত।
শ্রীলঙ্কার জাতীয় দলে তিলকরত্নে দিলশানের সতীর্থ সূরজ রণদীভও ধর্ম পরিবর্তন করেছেন
সূরজ রণদীভেরও ধর্ম পরিবর্তন
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগকে শতরান করতে না দেওয়ার জন্য নো-বল করে বিতর্কে জড়িয়ে পড়া শ্রীলঙ্কার অফ-স্পিনার সূরজ রণদীভ জীবনের শুরুতে মুসলিম ছিলেন। তাঁর নাম ছিল মোহামেদ মারশুক মোহামেদ সূরজ। তিনি ২০১০ সালে ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ হয়ে যান। তাঁর নামও বদলে যায়।
55
দক্ষিণ আফ্রিকার বিতর্কিত পেসার ওয়েন পার্নেলও ধর্ম পরিবর্তন করে নিয়েছেন
ওয়েন পার্নেলের ধর্ম পরিবর্তন
দক্ষিণ আফ্রিকার বিতর্কিত পেসার ওয়েন পার্নেল ২০১১ সালের ৩০ জুন ঘোষণা করেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাতীয় দলের সতীর্থ হাশিম আমলা, ইমরান তাহির ও দলের ম্যানেজার মহম্মদ মুসাজি তাঁকে ধর্ম পরিবর্তন করার জন্য কোনওভাবেই প্রভাবিত করেননি বলেও দাবি করেন পার্নেল। তিনি নতুন নাম নেন ওয়ালিদ। যার অর্থ হল নবজাতক পুত্র।