India vs Sri Lanka: জুরেলের জায়গায় কি সরফরাজ? শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট, দেখুন সম্ভাব্য প্রথম একাদশ

Published : Aug 14, 2026, 02:18 PM IST
India vs Sri Lanka: জুরেলের জায়গায় কি সরফরাজ? শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট, দেখুন সম্ভাব্য প্রথম একাদশ

সংক্ষিপ্ত

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। শুভমান গিলের নেতৃত্বে এই ম্যাচে তিন স্পিনার নিয়ে নামার প্রবল সম্ভাবনা। খারাপ ফর্মে থাকা ধ্রুব জুরেলের জায়গায় সরফরাজ খান সুযোগ পাবেন কিনা, সেদিকেই নজর রয়েছে সবার। গলের পিচ স্পিনারদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

India vs Sri Lanka: গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এই ম্যাচে ভারত তিন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বলে শোনা যাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (India vs Sri Lanka First Test) নিজেদের জায়গা আরও মজবুত করার জন্য এটি টিম ইন্ডিয়ার কাছে একটা বড় সুযোগ। শুভমান গিল এবং তাঁর দল শুধু জয়ের লক্ষ্যেই মাঠে নামছে। মর্নি মরকেলের ইঙ্গিত, গলের পিচে ভারত তিন বাঁ-হাতি স্পিনার খেলাতে পারে। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার স্পিনার হিসেবে দলে থাকতে পারেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। বোলিং কোচ অ্যালবি মরকেল স্পষ্ট জানিয়েছেন যে, তিনজনই বাঁ-হাতি হওয়ায় টিম ম্যানেজমেন্ট একেবারেই চিন্তিত নয় এবং এই স্পিন ত্রয়ী ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। মহম্মদ সিরাজের সঙ্গে পেস বোলিংয়ের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছেন গুরনূর ব্রার এবং প্রসিধ কৃষ্ণা। তবে অনুশীলন দেখে যা বোঝা যাচ্ছে, তাতে গুরনূরের দলে থাকার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুনঃ SL vs IND Test Series 2026: ভারতের বিরুদ্ধে টেস্টের আগে জোড়া ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে! চোটের কারণে অনিশ্চিত দুই তারকা

জুরেলের জায়গায় কি সরফরাজ?

কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে সরাসরি ভারতীয় দল অনুশীলন করেছে। তাঁর সঙ্গে আছেন প্রধান নির্বাচক অজিত আগারকরও। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ইনিংস শুরু করবেন। তিন নম্বরে দেবদূত পাডিক্কাল, চার নম্বরে ক্যাপ্টেন গিল এবং পাঁচ নম্বরে নামবেন ঋষভ পন্থ। ছয় নম্বর জায়গার জন্য লড়াইটা ধ্রুব জুরেল এবং সাই সুদর্শনের বদলে দলে আসা সরফরাজ খানের মধ্যে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ইনিংসে জুরেল মাত্র ২০ রান করেন। আফগানিস্তানের বিরুদ্ধে শেষ টেস্টেও করেন ১৯ রান। স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলার রেকর্ডের জন্য সরফরাজ কিছুটা এগিয়ে থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর।

Sri Lanka Cricket XI vs India: পরপর ৩ ছক্কা, শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে ভারতকে জেতালেন সিরাজ

সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?

ভারত: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদূত পাডিক্কাল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মানব সুতার, কুলদীপ যাদব, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Aus vs Ban 1st Test: বাংলাদেশের দাপট অব্যাহত, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্যাঙারুর দেশে টেস্ট সেঞ্চুরি তানজিদ তামিমের
VVS Laxman: ভিভিএস লক্ষ্মণ 'ডিরেক্টর অফ ক্রিকেট' হতে চলেছেন, নতুন ভূমিকায় তাঁর দায়িত্ব কী হবে?