Prithvi Shaw-Akriti Agarwal: বাগদানের পর বিচ্ছেদের ঘোষণা, ফের কাছাকাছি পৃথ্বী শ-আকৃতি আগরওয়াল

Published : Oct 13, 2026, 02:47 PM IST
prithvi shaw fiance akriti agarwal

সংক্ষিপ্ত

Cricketer Prithvi Shaw: বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে পৃথ্বী শ। এই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। মাঠের বাইরেও একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ব্যাটার। তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে জাতীয় দলে ফেরার আশা না থাকলেও, মাঠের বাইরে খোশমেজাজেই আছেন পৃথ্বী।

DID YOU KNOW ?
জাতীয় দলে ব্রাত্য পৃথ্বী
ধারাবাহিকতার অভাব এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না পৃথ্বী শ।

Prithvi Shaw-Akriti Agarwal Engagement: ঠিক যেন কোনও ক্রিকেট ম্যাচ। পরতে পরতে উত্তেজনা, বারবার বদলে যাচ্ছে ম্যাচের গতি-প্রকৃতি। ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়ালের সম্পর্ক ঠিক তেমনই। তাঁদের বাগদান হয়েছিল। তারপর সেই বাগদান ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন। কয়েক সপ্তাহের মধ্যেই ফের কাছাকাছি এলেন পৃথ্বী ও আকৃতি। বিচ্ছেদ ভুলে তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক বিবৃতির মাধ্যমে ফের পৃথ্বীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ঘোষণা করেছেন আকৃতি। তিনি পৃথ্বীকে কোনওরকম দোষারোপ করতে নারাজ। এই অভিনেত্রী জানিয়েছেন, বাগদান ভাঙার সিদ্ধান্ত তাঁর ছিল। অন্যদের কথায় প্রভাবিত হয়েছিলেন বলেও জানিয়েছেন আকৃতি।

কবে বিয়ে পৃথ্বী-আকৃতির?

সোমবার সন্ধেবেলা আকৃতির বিবৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন পৃথ্বী। ‘ব্যক্তিগত ব্যাখ্যা’ শিরোনামের এই বিবৃতিতে আকৃতি লিখেছেন, 'আমি যখন আমাদের বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার কাছের কিছু মানুষের মতামতকে নিজেদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা যেন আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের প্রাপ্য খোলামেলা আলোচনার সুযোগ না দিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমরা দু’জন একে অপরের জন্য যথেষ্ট। আমাদের আর কাউকে দরকার নেই।' নতুন করে সম্পর্ক শুরু করার পর তাঁরা কবে বিয়ে করবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানাননি আকৃতি।

আলোচিত জুটি পৃথ্বী-আকৃতি

চলতি বছরের মার্চে বাগদানের কথা ঘোষণা করেন পৃথ্বী ও আকৃতি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাগদানের একাধিক ছবিও শেয়ার করেছিলেন তাঁরা। কিন্তু গত মাসে আকৃতি জানান, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য এবং পরিস্থিতির পার্থক্যের কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক বিবৃতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, ঠিক কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০
রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে ৭০ রান।
চলতি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের প্রথম ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে ৭৩ বলে ৭০ রান করেছেন পৃথ্বী শ।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI 4th T20: সিরিজ জিততে মরিয়া ভারত, সমতা ফেরাতে চায় ক্যারিবিয়ানরা! হায়দ্রাবাদে মেগা ফাইট
Rishabh Pant: ভারতীয় এ দলের হয়ে খেলতে গিয়ে চোট, নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ