WPL 2026 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লী ক্যাপিটালস, মেগা ম্যাচে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Published : Feb 04, 2026, 11:17 AM ISTUpdated : Feb 04, 2026, 01:23 PM IST
WPL 2026 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লী ক্যাপিটালস, মেগা ম্যাচে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

সংক্ষিপ্ত

WPL 2026 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে, গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল দিল্লী ক্যাপিটালস। 

WPL 2026 Final: উইমেন্স প্রিমিয়ার লিগ রীতিমতো জমজমাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালসের মধ্যে মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে (gg vs dc)। এলিমিনেটর ম্যাচে, দিল্লী ৭ উইকেটে গুজরাত জায়ান্টসকে হারিয়ে দিয়েছে (dc vs gg wpl)। 

দিল্লীর রোডম্যাপে এটি টানা চতুর্থ ফাইনাল

গুজরাত প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে। কিন্তু দিল্লী নিজেদের লক্ষ্যমাত্রায় ২৬ বল বাকি থাকতেই পৌঁছে যায়। তবে এই জয় আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ, লিগ পর্বে গুজরাতের বিরুদ্ধে দুবার হারের মধুর বদলা নিল দিল্লী ক্যাপিটালস। দাপুটে জয় তুলে নিয়ে গুজরাত জায়ান্টসকে এলিমিনেট করে দিল্লীর রোডম্যাপে এটি টানা চতুর্থ ফাইনাল। এই ম্যাচে, শুরু থেকেই দাপট দেখায় তারা। 

 

 

প্রথম উইকেটে লিজেল লি এবং শেফালি ভার্মা ৮৯ রান তোলার পরেই, দিল্লীর জয় কার্যত, নিশ্চিত হয়ে যায়। লি ২৪ বলে ৪৩ রান করেন এবং শেফালির ঝুলিতে ২১ বলে ৩১ রান। সেইসঙ্গে, অধিনায়কের মতো ইনিংস উপহার দেন জেমিমা রডরিগেজ। তিনি খেলেন ২৩ বলে ৪১ রানের ইনিংস। 

ফাইনালে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

লরা উলভার্টের অপরাজিত ৪১ রানের ইনিংসও গুজরাতকে জয় এনে দিতে পারেনি। তবে এক্ষেত্রে গুজরাতকে ১৬৮ রানে আটকে রাখা দিল্লীর বোলিং শক্তিও নির্ণায়ক ভূমিকা পালন করে। চিনেল হেনরি তিনটি এবং নন্দিনী শর্মা দুটি উইকেট পেয়েছেন এই ম্যাচে। 

অন্যদিকে, সর্বাধিক ৬২ রান করে গুজরাতের সর্বোচ্চ স্কোরার বেথ মুনি। এবার অপেক্ষা ফাইনালের। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন প্রশ্ন হচ্ছে, গত তিনবারের ফাইনালে হারের বদলা কি নিতে পারবেন জেমিমারা ? 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Boycott World Cup 2026: পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে বাংলাদেশ নির্বাচনের যোগ! নকভিকে নিয়ে ক্ষোভ পিসিবি-র অন্দরেই?
১ অক্টোবর বদলে যাচ্ছে ক্রিকেটের ১০ বড় নিয়ম, জেনে নিন নতুন কী করতে চলেছে এমসিসি