Delhi vs Gujarat IPL 2026: চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে গুজরাত টাইটানস, সামনে দুরন্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালস

Published : Apr 08, 2026, 02:00 PM IST
Delhi vs Gujarat IPL 2026: চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে গুজরাত টাইটানস, সামনে দুরন্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালস

সংক্ষিপ্ত

Delhi vs Gujarat IPL 2026: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটানস। এই ম্যাচে প্রথম জয়ের জন্য মরিয়া গুজরাতের সামনে বড় চ্যালেঞ্জ দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি।

Delhi vs Gujarat IPL 2026: দিল্লি ক্যাপিটালসের সামনে গুজরাত টাইটানস। মেগা আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটানস (delhi capitals vs gujarat titans prediction)। এই ম্যাচে প্রথম জয়ের জন্য মরিয়া গুজরাতের সামনে বড় চ্যালেঞ্জ দুর্দান্ত ফর্মে থাকা দিল্লি (Delhi Capitals vs Gujarat Titans)।

ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। সবথেকে বড় বিষয়, এটি দিল্লির হোম ম্যাচ। অন্যদিকে, এখনও পর্যন্ত দুটি ম্যাচ জিতে লিগে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে দিল্লি। কিন্তু গুজরাত দুটি ম্যাচেই হেরে বসে আছে। তাই প্রথম জয়ের জন্য মরিয়া হয়েছে তারা।

আইপিএলে হাইভোল্টেজ ম্যাচ

এই ম্যাচে সবার নজর থাকবে দিল্লির নতুন তারকা সমীর রিজভির দিকে। লখনউয়ের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস উপহার দেওয়ার পর, মুম্বইয়ের বিরুদ্ধে ৫১ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সমীর। কেএল রাহুল এবং নীতিশ রানা ফর্মে ফিরলে দিল্লির শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই আশা করা যায়। 

ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবসের মতো ব্যাটাররা তো আছেনই, যারা সহজেই বড় শট খেলে স্কোরবোর্ড সচল রাখতে পারেন। বোলিংয়ে অক্ষর প্যাটেল-কুলদীপ যাদব স্পিন জুটির সঙ্গে লুঙ্গি এনগিডি, টি নটরাজন এবং মুকেশ কুমারও ভরসা দিচ্ছেন যথেষ্ট।

অন্যদিকে, ক্যাপ্টেন শুভমান গিলের চোট সারিয়ে ফেরাটা গুজরাতের জন্য অনেকটা স্বস্তির খবর। গিলের সঙ্গে ভালো শুরু করার জন্য তৈরি আছেন সাই সুদর্শন। তবে জস বাটলার, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর এবং রাহুল তেওয়াটিয়ার অফ-ফর্ম টিমকে বেজায় চিন্তায় রেখেছে। 

বোলিং বিভাগেও বেশ কিছু সমস্যা রয়েছে। রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মতো বোলাররা এখনও নিজেদের ছন্দ খুঁজে পাননি। দুটি দল এর আগে মোট সাতবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে দিল্লি জিতেছে ৩টি ম্যাচ এবং গুজরাত জয় পেয়েছে চারটিতে। 

দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ:

দিল্লি ক্যাপিটালস: কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), পাথুম নিসাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ভিপরাজ নিগম, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার।

গুজরাত টাইটানস: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার-ব্যাটার), গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা/জেসন হোল্ডার, অশোক শর্মা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PBKS vs RR: পাঞ্জাব কিংসের ঘরের মাঠে চমকপ্রদ জয়, আইপিএল-এ প্লে-অফের আরও কাছে রাজস্থান রয়্যালস
Cricket Academies: উত্তর-পূর্বে ক্রিকেটের নতুন ভোর, প্রধানমন্ত্রীর হাত ধরে ৬টি অ্যাকাডেমির উদ্বোধন