Duleep Trophy Final: দক্ষিণাঞ্চলকে সুযোগই দিলেন না ঈশান, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল

Published : Sep 10, 2026, 05:54 PM ISTUpdated : Sep 10, 2026, 06:12 PM IST
Ishan Kishan Duleep Trophy Final

সংক্ষিপ্ত

Duleep Trophy 2026 Final: এবারের দলীপ ট্রফি ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে (East Zone vs South Zone) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ফাইনালে সেরা পারফরম্যান্স দেখালেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan)।

DID YOU KNOW ?
ভালো বোলিং মহম্মদ শামির
দলীপ ট্রফি ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ভালো বোলিং করে জোড়া উইকেট নেন মহম্মদ শামি।

East Zone vs South Zone: প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণাঞ্চলকে হারিয়ে এবারের দলীপ ট্রফি (Duleep Trophy 2026) চ্যাম্পিয়ন হল পূর্বাঞ্চল। ২০১২-১৩ মরসুমের পর প্রথমবার দলীপ ট্রফি জিতল পূর্বাঞ্চল। চেন্নাইয়ের (Chennai) এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) দলীপ ট্রফি ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতালেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan)। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মাও (Tilak Varma) অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। কিন্তু ভালো ব্যাটিং করলেও, দলকে খেতাব জেতাতে পারলেন না তিলক। তাঁকে টেক্কা দিলেন ঈশান।

ব্যাটারদের দাপটে জয় পূর্বাঞ্চলের

দলীপ ট্রফি ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঈশান। তাঁর দল প্রথম ইনিংসে ৭০৮ রান করে। জবাবে প্রথম ইনিংসে ৩৩৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণাঞ্চল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চালিয়ে গিয়ে ম্যাচের শেষপর্যন্ত সাত উইকেট হারিয়ে ৩৮৮ রান করে পূর্বাঞ্চল। ম্যাচ ড্র হলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জয় পেলেন ঈশানরা। প্রথম ইনিংসে ২৭০ রানের অসামান্য ইনিংস খেলেন ঈশান। কুমার কুশাগ্র (Kumar Kushagra) ১০১ রান করেন। শিখর মোহন (Shikhar Mohan) ৮৫ রান করেন। ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ৭২ রান করেন। অপর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ৪৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১১৬ রান করে অপরাজিত থাকেন মহম্মদ কুনাইন কুরেশি (Md Kounain Quraishi)। ৮০ রান করেন ঈশান। মোহন করেন ৫২ রান। অনুকূল রায় (Anukul Roy) ৬৪ রান করেন। কুশাগ্র করেন ৪৬ রান।

দুর্দান্ত লড়াই তিলকের

দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ৯৯ রান করেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ৬২ রান করেন। পূর্বাঞ্চলের হয়ে মহম্মদ শামি (Mohammed Shami) ৪২ রান দিয়ে জোড়া উইকেট নেন। মুকেশ কুমার (Mukesh Kumar) ৬২ রান দিয়ে তিন উইকেট নেন। কুরেশি ৯৯ রান দিয়ে জোড়া উইকেট নেন। মোহন ৬৭ রান দিয়ে জোড়া উইকেট নেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৫০
দলীপ ট্রফি ফাইনালে ৩৫০ রান ঈশান কিষানের।
দলীপ ট্রফি ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২ ইনিংস মিলিয়ে ৩৫০ রান পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষানের।
Read more Articles on
click me!

Recommended Stories

Duleep Trophy Final: ফের অনবদ্য ইনিংস ঈশান কিষানের, দলীপ ট্রফি জয় নিশ্চিত পূর্বাঞ্চলের
Big Bash League: ক্রিকেট অস্ট্রেলিয়ার আহ্বান, বিগ ব্যাশ লিগে দল কিনবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি?