
Gautam Gambhir: অমিত শাহের সঙ্গে গৌতম গম্ভীরের সাক্ষাৎ। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর সোমবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। সময় দেওয়া এবং সঠিক দিশা দেখানোর জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান (Gautam Gambhir)। গম্ভীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X) হ্যান্ডলে এই সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, "মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সঙ্গে দারুণ একটা সাক্ষাৎ হল। ওনার সময় এবং গাইডেন্সের জন্য আমি কৃতজ্ঞ। ওনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।"
জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বিসিসিআইয়ের (BCCI) জার্সি পরেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের (MYAS) একটি সূত্র শনিবার, এএনআই-কে (ANI) জানিয়েছে যে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির জন্য দল তাদের এশিয়ান গেমসের অফিসিয়াল কিট হাতে পেয়ে গেছে। সেই সূত্র মারফৎ জানা গেছে, “টিম ইন্ডিয়া জাপানের বিরুদ্ধে ম্যাচে বিসিসিআই-এর জার্সি পরবে। দল টুর্নামেন্টের বাকি অংশের জন্য এশিয়ান গেমসের কিট পেয়ে গেছে, আর এই সমস্যাটাও মিটে গেছে।” ২০তম এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। ভারত এখানে ৩৬টি খেলায় অংশ নিচ্ছে। ভারত গত এশিয়ান গেমসে সোনা জিতেছিল। তারা ২০২৬ সালের এই আসরে ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ খেলবে।
ক্রীড়া মন্ত্রকের সূত্রটি আরও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, জাপানের বিরুদ্ধে ম্যাচটি একটি ফ্রেন্ডলি ম্যাচ। এটি এশিয়ান গেমসের অংশ নয়। সেই কারণেই দল তাদের রেগুলার কিট পরে খেলবে। তাছাড়া দল জাপানের বিরুদ্ধে ম্যাচটি তাদের সাধারণ কিট পরেই খেলবে। কারণ, এশিয়ান গেমসের খেলা নয়। এটি একটি ফ্রেন্ডলি ম্যাচ। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য জার্সির সাইজ নিয়ে যে সমস্যা ছিল, তা মিটে গেছে। তারা টুর্নামেন্টের জন্য কিট পেয়ে গেছে।" এশিয়ান গেমসের মতো বড় ইভেন্টে নামার আগে ভারতীয় দলের অফিসিয়াল কিট পাওয়া এবং তার সাইজ নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। এরপরই এই বিষয়টি পরিষ্কার করল ক্রীড়া মন্ত্রক। আগামী ২২ সেপ্টেম্বর তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সুজুকি কাপ অনুষ্ঠিত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।