GT vs KKR: নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন শুবমান, কেকেআর-কে হারিয়ে তৃতীয় জয় গুজরাটের

Published : Apr 17, 2026, 11:21 PM ISTUpdated : Apr 17, 2026, 11:30 PM IST
Shubman Gill IPL 2026

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Kolkata Knight Riders: শুক্রবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দুর্দান্ত লড়াই দেখা গেল। দুই দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন ক্যামেরন গ্রিন (Cameron Green) ও শুবমান গিল (Shubman Gill)।

DID YOU KNOW ?
শুবমান গিলের লড়াই
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করলেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল।

IPL 2026: ক্যামেরন গ্রিনকে (Cameron Green) টেক্কা দিলেন শুবমান গিল (Shubman Gill)। চলতি আইপিএল-এ নিজেদের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Gujarat Titans vs Kolkata Knight Riders) পাঁচ উইকেটে হারিয়ে তৃতীয় জয় পেল গুজরাট টাইটানস। অন্যদিকে, ছয় ম্যাচ খেলার পরেও জয় অধরাই থেকে গেল কেকেআর-এর। গুজরাট লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে এলেও, সবার শেষেই থেকে গেল কেকেআর। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দলের সমস্যা কিছুতেই মিটছে না। এদিন ব্যাট হাতে লড়াই করেন গ্রিন। এই অস্ট্রেলিয়ান (Australian) অলরাউন্ডার ৫৫ বলে ৭৯ রান করেন। পাল্টা ৫০ বলে ৮৬ রান করেন গুজরাটের অধিনায়ক শুবমান। তিনি নিশ্চিত শতরান হারালেন। তবে দলের দল নিশ্চিত করে তবেই ক্রিজ ছাড়েন শুবমান।

ঘরের মাঠে জয় গুজরাটের

আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাহানে। ২০ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায় কেকেআর। ঘরের মাঠে রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিল গুজরাট। শুবমান ছাড়া গুজরাটের অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। জস বাটলার (Jos Buttler) ১৫ বলে ২৫ রান করেন। সাই সুদর্শন (Sai Sudharsan) ১৬ বলে ২২ রান করেন। গ্লেন ফিলিপস (Glenn Phillips) ১৬ বলে ১৯ রান করেন। ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ১৩ বলে ১৩ রান করেন।

কেকেআর-এর বোলিং-ব্যর্থতা

এদিন কেকেআর-এর কোনও বোলারই কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ৩৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। বৈভব অরোরা (Vaibhav Arora) ৩৫ রান দিয়ে এক উইকেট নেন। সুনীল নারিন (Sunil Narine) ২৮ রান দিয়ে এক উইকেট নেন। রমনদীপ সিং (Ramandeep Singh) ম্যাচের শেষ ওভারে বোলিং করতে দিয়ে চার বল করে পাঁচ রান দিয়ে এক উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ ৬ ম্যাচ খেলেও জয় পেল না কেকেআর।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। কোনও ম্যাচেই জয় পায়নি অজিঙ্কা রাহানের দল।
Read more Articles on
click me!

Recommended Stories

GT vs KKR: ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিং, গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআর ১৮০/১০
GT vs KKR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের