GT vs KKR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের

Published : Apr 17, 2026, 07:24 PM ISTUpdated : Apr 17, 2026, 07:45 PM IST
KKR Captain Ajinkya Rahane

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Kolkata Knight Riders: চলতি আইপিএল-এ (IPL 2026) পয়েন্ট তালিকায় সবার শেষে কলকাতা নাইট রাইডার্স। এখনও কোনও ম্যাচে জয় পায়নি কেকেআর। গুজরাট টাইটানস খুব ভালো জায়গায় নেই। তবে দুই ম্যাচে জয় পেয়েছে শুবমান গিলের (Shubman Gill) দল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর।

DID YOU KNOW ?
সবার শেষে কেকেআর
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচে জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবলে সবার শেষে কেকেআর।

IPL 2026: চলতি আইপিএল-এ নিজেদের ষষ্ঠ ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স (Gujarat Titans vs Kolkata Knight Riders)। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্যাচে কেকেআর দলে একটি বদল হয়েছে। ফিন অ্যালেনের (Finn Allen) পরিবর্তে দলে এসেছেন টিম সিফার্ট (Tim Seifert)। গুজরাট দলে কোনও বদল হয়নি। এই মুহূর্তে লিগ টেবলে ১০ নম্বরে আছে কেকেআর। পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচেই হেরে গিয়েছে কেকেআর। শুধু ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বৃষ্টির জন্য পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পায় কেকেআর। অন্যদিকে, চার ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে ষষ্ঠ স্থানে গুজরাট।

২ দলের হয়ে কারা খেলছেন?

গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচে কেকেআর-এর হয়ে খেলছেন- টিম সিফার্ট (Tim Seifert), সুনীল নারিন (Sunil Narine), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) অধিনায়ক, ক্যামেরন গ্রিন (Cameron Green), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) উইকেটকিপার, রভম্যান পাওয়েল (Rovman Powell), রিঙ্কু সিং (Rinku Singh), রমনদীপ সিং (Ramandeep Singh), অনুকূল রায় (Anukul Roy), বৈভব অরোরা (Vaibhav Arora) ও কার্তিক ত্যাগী (Kartik Tyagi)। গুজরাটের হয়ে খেলছেন- শুবমান গিল (Shubman Gill) অধিনায়ক, সাই সুদর্শন (Sai Sudharsan), জস বাটলার (Jos Buttler) উইকেটকিপার, ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), গ্লেন ফিলিপস (Glenn Phillips), রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia), রশিদ খান (Rashid Khan), অশোক শর্মা (Ashok Sharma), কাগিসো রাবাডা (Kagiso Rabada), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর

চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত কোনও ম্যাচেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কেকেআর। অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি হোম ম্যাচেও হেরে গিয়েছেন রাহানেরা। ফলে গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচ কেকেআর-এর কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ফের হেরে গেলে রাহানেদের উপর চাপ বাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শুক্রবার চলতি আইপিএল-এ ৬ নম্বর ম্যাচ খেলছে কেকেআর।
শুক্রবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএল-এ নিজেদের ৬ নম্বর ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

CSK RCB Dj Complaint: 'ধোসা-ইডলি' গান বাজিয়ে বিপাকে বেঙ্গালুরু, BCCI-এর কাছে নালিশ জানাল সিএসকে
Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় ফের এক সুন্দরীর ছবিতে 'লাইক', চর্চায় বিরাট কোহলি