GT vs RCB: উত্তেজক ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে জয়, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল গুজরাট

Published : Apr 30, 2026, 11:47 PM IST
Gujarat Titans Wins

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Royal Challengers Bengaluru: বৃহস্পতিবার রাতে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল-এ (IPL 2026) গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ প্রত্যাশামতোই উত্তেজক হয়ে উঠল। এই ম্যাচ ঘিরে বিতর্কও তৈরি হল।

DID YOU KNOW ?
ক্যাচ নিয়ে বিতর্ক
আইপিএল-এ গুজরাট টাইটানস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে রজত পতিদারের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

IPL 2026: রজত পতিদারের (Rajat Patidar) আউট নিয়ে বিতর্ক। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট কোহলির (Virat Kohli) তীব্র ক্ষোভ প্রকাশ। কাগিসো রাবাডার (Kagiso Rabada) এক ওভারের পরপর পাঁচ বলে বিরাটের বাউন্ডারি। তাঁকে আউট করার পর রাবাডার ঠান্ডা চাহনি। শুবমান গিল (Shubman Gill) আউট হওয়ার পর বিরাটের ঠান্ডা চাহনি। বৃহস্পতিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে (Gujarat Titans vs Royal Challengers Bengaluru) উত্তেজনার সব মশলা ও বারুদই মজুত ছিল। ম্যাচের শুরু থেকেই অগ্নিস্ফুলিঙ্গ দেখা গেল। আইপিএল-এ লো-স্কোরিং ম্যাচে সাধারণত দুর্দান্ত লড়াই দেখা যায়। এই ম্যাচেও উত্তেজক লড়াই দেখা গেল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.২ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আরসিবি। ১৫.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নিল গুজরাট।

আরসিবি-র ইনিংসে বিতর্ক

এদিন ওপেন করতে নেমে ১৩ বলে ২৮ রান করেন বিরাট। তিনি ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাডার বলে পরপর পাঁচটি বাউন্ডারি মারেন। চতুর্থ ওভারেই অবশ্য রাবাডার বলে রশিদ খানকে (Rashid Khan) ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ২৪ বলে ৪০ রান করেন। পতিদার ১৫ বলে ১৯ রান করেন। গুজরাটের হয়ে ২২ রান দিয়ে তিন উইকেট নেন আর্শাদ খান (Arshad Khan)। রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শুবমান। তিনি ১৮ বলে ৪৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। জস বাটলার (Jos Buttler) ১৯ বলে ৩৯ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন। রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র হয়ে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ২৮ রান দিয়ে তিন উইকেট নেন।

প্লে-অফের আশায় গুজরাট

এই ম্যাচে হেরে যাওয়ায় চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছতে পারলেন না বিরাটরা। নয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল আরসিবি। অন্যদিকে, নয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল গুজরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরেই আরসিবি।
বৃহস্পতিবার গুজরাট টাইটানসের কাছে হেরে গিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ২ নম্বরেই থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Read more Articles on
click me!

Recommended Stories

Rajat Patidar: এত ক্যামেরা-প্রযুক্তি নিয়েও রজত পতিদারকে ভুল আউট! ক্ষুব্ধ বিরাট কোহলি
Virat Kohli: গুজরাটের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং, আইপিএল-এ নতুন রেকর্ড বিরাট কোহলির