GT vs RR: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড, দলকে আইপিএল ফাইনালে তুলে নতুন উচ্চতায় শুবমান-সুদর্শন

Published : May 30, 2026, 01:00 PM ISTUpdated : May 30, 2026, 01:07 PM IST
Shubman Gill IPL 2026

সংক্ষিপ্ত

Gujarat Titans vs Rajasthan Royals: শুক্রবার রাতে চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে (IPL 2026 Qualifier 2) রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাট টাইটানস। ওপেন করতে নেমে শতরান করেছেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। অপর ওপেনার সাই সুদর্শনও (Sai Sudharsan) ভালো ব্যাটিং করেছেন। তাঁদের জুটিতে বিশ্বরেকর্ড হয়েছে।

DID YOU KNOW ?
দ্বিতীয় খেতাবই লক্ষ্য
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানস একবার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে রবিবার যে দল চ্যাম্পিয়ন হবে, তারা দ্বিতীয় খেতাব জিতবে।

Sai Sudharsan-Shubman Gill T20 World Record: রবিবার আইপিএল ফাইনালে (IPL 2026 Final) বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে লড়াই করবেন। তার ঠিক আগের ম্যাচে বিরাটের এক রেকর্ড ভেঙে দিলেন গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিল। তিনি শুক্রবার রাতে কোয়ালিফায়ার টুয়ে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৩ বলে ১০৪ রানের অসামান্য ইনিংস খেলেন শুবমান। তাঁর ওপেনিং পার্টনার সুদর্শন ৩২ বলে ৫৮ রান করেন। গুজরাটের ওপেনিং জুটিতে ১৬৭ রান যোগ হয়। এই নিয়ে আইপিএল-এ ১১ বার শুবমান-সুদর্শনের জুটিতে ১০০-এর বেশি রান যোগ হল। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে ১০ বার ১০০-এর বেশি রান যোগ করেন বিরাট ও ক্রিস গেইল (Chris Gayle)। এবার তাঁদের ছাপিয়ে গেলেন শুবমান-সুদর্শন।

দ্বিতীয় খেতাবের লক্ষ্যে গুজরাট

২০২২ সালে প্রথমবার আইপিএল-এ যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট। এবার দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে খেলতে নামবেন শুবমান-সুদর্শনরা। আরসিবি-ও দ্বিতীয় খেতাব জয়ের লক্ষ্যে খেলতে নামবে। গতবারের চ্যাম্পিয়ন বিরাটরা। তাঁরা খেতাব ধরে রাখার লক্ষ্যে রবিবার খেলতে নামবেন। তবে শুবমানদের সুবিধা হল, তাঁরা ঘরের মাঠে খেলতে নামবেন। ফলে দর্শকদের সমর্থন বেশি পেতে পারেন। ওপেনিং জুটির অসাধারণ ফর্মে থাকাও গুজরাটের পক্ষে ভালো দিক। তবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium) বিরাটদের কাছে অচেনা নয়। ফলে রবিবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

আইপিএল প্লে-অফে সবচেয়ে বড় পার্টনারশিপ

শুক্রবার ১৬৭ রান যোগ করে আইপিএল প্লে-অফে যে কোনও উইকেট জুটিতে সবচেয়ে বড় পার্টনারশিপের রেকর্ড গড়েছেন শুবমান-সুদর্শন। ২০১১ সালের আইপিএল ফাইনালে (IPL 2011 Final) আরসিবি-র বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ১৫৯ রান যোগ করেছিলেন মাইকেল হাসি (Michael Hussey) ও মুরলী বিজয় (Murali Vijay)। এবার তাঁদের ছাপিয়ে গেলেন শুবমান-সুদর্শন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
শুবমান-সুদর্শন জুটিতে ১১ বার ১০০-এর বেশি রান।
আইপিএল-এ শুবমান গিল ও সাই সুদর্শন জুটিতে ১১ বার ১০০-এর বেশি রান যোগ হল।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না, চোখে জল বৈভবের
GT vs RR: শুবমানের শতরানে ম্লান বৈভবের রেকর্ড, আইপিএল ফাইনালে গুজরাট টাইটানস