IPL Window: ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত ব্যতিক্রম বাদ দিয়ে এপ্রিল-মে মাসে আয়োজন করা হচ্ছে আইপিএল। শুধু করোনাভাইরাস লকডাউনের (COVID-19 Lockdown) সময় পিছিয়ে গিয়েছিল আইপিএল। তবে এবার বিসিসিআই (BCCI) পাকাপাকিভাবে আইপিএল-এর সময় পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ভারতে গ্রীষ্মকালে আইপিএল আয়োজন না করার কথা ভাবা হচ্ছে।

DID YOU
KNOW
?
আইপিএল-এ বাড়ছে ম্যাচ
২০২৮ সাল থেকে আইপিএল-এ ৭৪-এর বদলে ৯০ ম্যাচ হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল।

IPL 2026 News: ভারতের বেশিরভাগ শহরে প্রচণ্ড গরমের কারণে মার্চের শেষদিক থেকে মে মাস পর্যন্ত আইপিএল আয়োজন করার বদলে সেপ্টেম্বর-অক্টোবরে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। এমনই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL Chairman Arun Dhumal)। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অত্যধিক গরম এবং খেলোয়াড়দের ক্লান্তির কারণেই আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা করা হচ্ছে। এখনই অবশ্য এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বল যাচ্ছে না। তবে ভবিষ্যতে সম্প্রচারকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে আইপিএল-এর সময় বদল করা হতে পারে। আইপিএল চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন, ২০২৮ সাল থেকে আইপিএল-এ ম্যাচের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল। সব দল যাতে একে অপরের বিরুদ্ধে দু'বার করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে পারে, সেই ব্যবস্থা করা হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উৎসবের সময় হবে আইপিএল?

অক্টোবর মাস ভারতে উৎসবের সময়। দুর্গাপুজো (Durga Puja), দীপাবলি-সহ (Diwali) নানা ধরনের উৎসব চলে। সেই সময় আইপিএল আয়োজন করা হলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। এই কারণে এখনই আইপিএল-এর সময় বদল করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। আইপিএল-এর সূচির সঙ্গে বাণিজ্য-সহ নানা বিষয় জড়িত। এখন আইপিএল-এ ১০ দল মিলিয়ে মোট ৭৪ ম্যাচ হচ্ছে। দু'মাসের কিছু বেশি সময় ধরে চলছে এই টি-২০ লিগ। ভবিষ্যতে আইপিএল-এ ম্যাচ সংখ্যা বাড়লে বিদেশি ক্রিকেটারদের সমস্যা হতে পারে। সেই সময় সংশ্লিষ্ট জাতীয় দলের খেলা থাকলে বিদেশি ক্রিকেটারদের ফিরে যেতে হতে পারে। ফলে অনেক বিষয় নিয়েই ভাবতে হচ্ছে বিসিসিআই-কে।

রবিবার আইপিএল ফাইনাল

চলতি আইপিএল-এ মাত্র দুই ম্যাচ বাকি। শুক্রবার কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।