
Hardik Pandya: সব গল্পেরই শুরুর একটা আমেজ থেকে। হ্যাঁ, তার শেষও থাকে। তবে চিপকের মাঠে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের পর সেই ঘটনাটি ঘটে। চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন এবং মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। ক্রিকেট দুনিয়া এই ঘটনাকে আরও একটি সুপারস্টার ট্রেডের ইঙ্গিত হিসেবেই দেখতে শুরু করে। আর গত কয়েকদিনের রিপোর্টগুলি সেই জল্পনাকেই যেন আবারও সত্যি প্রমাণ করছে। মুম্বই ইন্ডিয়ান্সের মুখপাত্র খোদ হার্দিক-চেন্নাই ট্রেডের গুজব উড়িয়ে দিলেও, দলবদলের সম্ভাবনা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। আলোচনা এখনও চলছে।
হার্দিক একবার বলেছিলেন, একজন ক্রিকেটারের সেরাটা বের করে আনার জন্য চেন্নাইয়ের পরিবেশ সবচেয়ে উপযুক্ত। গুজরাত টাইটান্সের অধিনায়ক থাকাকালীনই তিনি এই মন্তব্য করেছিলেন। যা মুম্বইয়ের জন্য কিছুটা কটাক্ষের মতোই ছিল। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং শ্রদ্ধার সম্পর্ক প্রমাণ করে দেয় যে, চেন্নাইয়ের ড্রেসিংরুম হার্দিকের জন্য একটি পছন্দের জায়গা। কিন্তু সেখানে পৌঁছনো কি সম্ভব? রিপোর্ট অনুযায়ী, হার্দিকের পরিবর্তে শিবম দুবে-আয়ুষ মাত্রে অথবা শিবম দুবে-খলিল আহমেদকে চেয়েছে মুম্বই। কিন্তু এই তিনজন ক্রিকেটারই চেন্নাইয়ের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে চেন্নাই এই প্রস্তাবে রাজি হবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন।
ফলে, হার্দিকের এই ট্রেড আদৌ হবে কিনা সেটা সময় বলবে? চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন এবং মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথা হয়। এটা শেষ আইপিএল-এর ঘটনা। তখন থেকেই জল্পনার সূত্রপাত। তাই মুম্বই ইন্ডিয়ান্সের মুখপাত্র খোদ হার্দিক-চেন্নাই ট্রেডের গুজব উড়িয়ে দিলেও, দলবদলের সম্ভাবনা কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। আলোচনা এখনও চলছে এবং বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।