
Jemimah Rodrigues-Fatima Sana Hug: পাকিস্তানের (Pakistan) অধিনায়ক ফাতিমা সানাকে আলিঙ্গন করলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা জেমাইমা রডরিগেজ। মহিলাদের দ্য হান্ড্রেডে (The Hundred Women's 2026) সাদার্ন ব্রেভ (Southern Brave) ও বার্মিংহ্যাম ফিনিক্সের (Birmingham Phoenix) ম্যাচের পর ভারত ও পাকিস্তানের এই দুই ক্রিকেটারকে আলিঙ্গন করতে দেখা গেল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকে যে কোনও পর্যায়ের ক্রিকেট ম্যাচেই ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করেননি। কিন্তু এবার সানার সঙ্গে জেমাইমার আলিঙ্গন ক্রিকেট মহলে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এর ফলে দু'দেশের ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে আলোচনা চলছে।
এই ম্যাচে বার্মিংহ্যাম ফিনিক্সের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছে সাদার্ন ব্রেভ। দলের জয়ে অবদান রাখলেন জেমাইমা। তিনি ভালো ব্যাটিং করেন। মাইয়া বুশিয়েরের (Maia Bouchier) ৪৫ এবং লিজেল লি-র (Lizelle Lee) ৪৩ রানের পর মাত্র ১৮ বলে অপরাজিত ২৮ রান করেন জেমাইমা। তিনি শেষ দিকে দ্রুত রান তুলে সাদার্ন ব্রেভকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়তে সাহায্য করেন। পরে একটি ক্যাচও নেন এবং তাঁর দল মরসুমে দ্বিতীয় জয় তুলে নেয়। অন্যদিকে, দ্য হান্ড্রেডে অভিষেক ম্যাচে কঠিন সময় কাটে সানার। তিনি ১৫ বলে করা বোলিং স্পেলে কোনও উইকেট পাননি এবং ৩৩ রান খরচ করেন। ইনিংসের শেষদিকে সাদার্ন ব্রেভের ব্যাটাররা তাঁর ওভারগুলিতে দ্রুত রান তোলেন। পরে রান তাড়া করার সানা অপরাজিত ৫ রান করলেও, শেষপর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি বার্মিংহ্যাম ফিনিক্স।
Everyone debating if Fatima Sana and jemimah Rodrigues would shake hands and they straight up HUGGED?!😭😭🙏
Keep politics out of sports FOREVER. pic.twitter.com/XCE2lswGlg— A. (@anhnjo) July 30, 2026
২০২৬ মরসুমে সাদার্ন ব্রেভে যোগ দেওয়ার পর থেকে জেমাইমা দারুণ ছন্দে রয়েছেন। এর আগে এমআই লন্ডনের বিপক্ষে দলের এক রানের রোমাঞ্চকর জয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। এরপরও মিডল অর্ডারে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ভারতীয় এই ব্যাটার। চলতি মরসুমে চার ম্যাচে জেমাইমা ৫৩ গড় এবং ১৩৪.১৭ স্ট্রাইক রেটে মোট ১০৬ রান করেছেন। ২৫ বছর বয়সি এই ক্রিকেটার আবারও প্রমাণ করেছেন যে দ্য হান্ড্রেডে তিনি কতটা গুরুত্বপূর্ণ। এর আগে ২০২১ সালের উদ্বোধনী আসরে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলেও তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম ছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।