
IND vs NZ Final: ফাইনালের আগে কার্যত, সিরিয়াস মোডে রয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। আর সেই মেগা ফাইনালের নামার আগে যথেষ্ট সতর্ক ভারতীয় ক্রিকেট দল (ICC T20 World Cup Final)।
কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিষেক শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেছে। তার কারণ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
জানা যাচ্ছে, দুজনের মধ্যে প্রায় ৩০-৪০ মিনিট কথা এবং আলোচনা হয়েছে। ফাইনালে তাঁর খেলার সম্ভাবনাও প্রবল। সূত্রের খবর, মেগা ফাইনালের আগে কোচ গম্ভীর প্রয়োজনীয় বেশ কিছু টিপস দিয়েছেন অভিষেককে। তবে তারপর নেটে ব্যাট করতে নেমে, বেশ কয়েকবার বরুণের বলে পরাস্তও হয়েছেন অভিষেক শর্মা।
ম্যাচের আগেরদিন অভিষেক এবং বরুণ, দুজনেই হালকা অনুশীলন করেছেন। অন্যদিকে, চলতি বিশ্বকাপে দুর্দান্ত কামব্যাক করা সঞ্জু স্যামসন ফুটবল খেলে কাটিয়েছেন। তবে গম্ভীর এই আলোচনা ছাড়াও পিচের হালহকিকতও বোঝার চেষ্টা করছেন। কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙবার পক্ষপাতী নন তিনি।
কিন্তু নিঃসন্দেহে একটা কথা বলাই যায় যে, ফাইনালে অভিষেকের ফর্মে ফিরে আসাত ভীষণ প্রয়োজনীয়। সঙ্গে অবশ্যই বরুণের পারফরম্যান্সেও উন্নতি দরকার। পাশাপাশি ম্যাচের আগেরদিন হালকা অনুশীলনই করেছে গোটা ভারতীয় দল।
অপরদিকে, এই মেগা ফাইনালকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। চালানো হচ্ছে বিশেষ ট্রেন এবং মেট্রো। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। কিন্তু স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল ৩.৩০ মিনিটে। অন্যদিকে, বিকেল ৫.৩০ মিনিট থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান।
আইসিসি আশা করছে, স্টেডিয়ামের দর্শকরা বাদেও গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শক এই সমাপ্তি অনুষ্ঠান দেখবেন। আর সেই মেগা শো-কেই আরও প্রাণবন্ত করে তুলবেন রিকি মার্টিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।