IND vs NZ Final: ২২ গজে হবে রুদ্ধশ্বাস লড়াই। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড (india vs new zealand final)। আর সেই মেগা ফাইনালের আগে হবে জমজমাট মিউজিক্যাল শো। যেখানে পারফর্ম করবেন পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন (ricky martin to perform)। আর তার আগে তিনি কী জানালেন?
রিকি মার্টিন বলেছেন, “খেলাধুলো এবং সঙ্গীত, মানুষকে একত্রিত করার এক অনন্য উপায়। আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ হল সেই ভাগ করা আবেগের একটি বর্ণময় উদযাপন। এমন একটি বিশেষ অনুষ্ঠানের অংশ হতে পারাটা আমার কাছে ভীষণ সম্মানের বিষয়। যেখানে লক্ষ লক্ষ দর্শক অবিশ্বাস্য শক্তি এবং খেলার প্রতি ভালোবাসা নিয়ে একত্রিত হবেন। আমি সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে এবং এই ঐতিহাসিক স্টেডিয়ামে তথা বিশ্বজুড়ে সমর্থকদের সঙ্গে টুর্নামেন্টের রোমাঞ্চ উদযাপন করতে পারব ভেবেই দারুণ উত্তেজিত লাগছে। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে! আমি উত্তেজিত।"
এই মেগা ফাইনালকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। চালানো হচ্ছে বিশেষ ট্রেন এবং মেট্রো। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। কিন্তু স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে বিকেল ৩.৩০ মিনিটে। অন্যদিকে, বিকেল ৫.৩০ মিনিট থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। আইসিসি আশা করছে, স্টেডিয়ামের দর্শকরা বাদেও গোটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শক এই সমাপ্তি অনুষ্ঠান দেখবেন। আর সেই মেগা শো-কেই আরও প্রাণবন্ত করে তুলবেন রিকি মার্টিন।
তাই ঠিক তার আগেরদিন তিনি আনিয়ে দিলেন, "রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে! আমি উত্তেজিত।" নিঃসন্দেহে দুর্দান্ত একটি ক্রিকেটের লড়াই দেখার আগে মেগা এই অনুষ্ঠানের স্বাদ উপভোগ করবেন দর্শকরা। তবে রিকি মার্টিন ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করবেন সুখবীর সিং এবং ফাল্গুনী পাঠক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।