IND vs NZ Test: প্রথম দিনের শেষে কিছুটা বিপাকে নিউজিল্যান্ড, ৫ উইকেট হারিয়ে কিউয়িদের স্কোর ২৪৬ রান

Published : Nov 27, 2026, 11:26 AM IST
IND vs NZ Test

সংক্ষিপ্ত

IND vs NZ Test: হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান। ভারতের হয়ে ২টি উইকেট পেয়েছেন আকাশ দীপ এবং একটি করে উইকেট নিয়েছেন আনশুল কম্বোজ, গুরনূর ব্রার এবং ওয়াশিংটন সুন্দর।

IND vs NZ Test: হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচটি ড্র হওয়ার পর, দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্যদিকে, প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে কিউয়িরা (IND vs NZ Test। অধিনায়ক টম ল্যাথাম প্যাভিলিয়নে ফিরে গেছেন ৫৯ রানে, ডেভন কনওয়ে করেছেন ৩১ রান, হেনরি নিকোলসের সংগ্রহে ১৬ রান। তবে রাচিন রবীন্দ্র কোনও রান করতে পারেননি। ড্যারিল মিচেল ৩১ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। আপাতত দলের উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল ৫৩ রানে এবং গ্লেন ফিলিপস ৩৬ রানে অপরাজিত রয়েছেন। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান। ভারতের হয়ে ২টি উইকেট পেয়েছেন আকাশ দীপ এবং একটি করে উইকেট নিয়েছেন আনশুল কম্বোজ, গুরনূর ব্রার এবং ওয়াশিংটন সুন্দর (IND Vs NZ Live Score)।

প্রথম দিনের শেষে কিছুটা বিপাকে নিউজিল্যান্ড, ৫ উইকেট হারিয়ে কিউয়িদের স্কোর ২৪৬ রান

নিউজিল্যান্ডের ইনিংসে ল্যাথাম এবং কনওয়ের ৭৭ রানের পার্টনারশিপটি উল্লেখযোগ্য এবং ব্লান্ডেল ও ড্যারিল মিচেলের ৭৪ রানের পার্টনারশিপটিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক্ষেত্রে মিডল অর্ডারে আরেকটু দায়িত্বপূর্ণ ইনিংস খেলার প্রয়োজন ছিল। আপাতত প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান।

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার-ব্যাটার), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, আকাশ দীপ, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার, যশপ্রীত বুমরা

নিউজিল্যান্ডঃ টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার-ব্যাটার), গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, কাইলে জেমিয়েসন, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sri Lanka A vs India A: বোলিং ব্যর্থতা, এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় ভারতের
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪ রানের পর ফের বিস্ফোরক ইনিংস বৈভব সূর্যবংশীর