India vs Namibia: নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারত

Published : Feb 12, 2026, 10:34 PM ISTUpdated : Feb 12, 2026, 10:51 PM IST
India vs Namibia

সংক্ষিপ্ত

India vs Namibia: প্রত্যাশিতভাবে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) টানা দ্বিতীয় জয় পেল ভারতীয় দল। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। তার আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।

DID YOU KNOW ?
গ্রুপের শীর্ষে ভারত
রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানকে টপকে টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-র শীর্ষে চলে গেল ভারতীয় দল।

2026 ICC Men's T20 World Cup: নামিবিয়াকে সহজেই বড় ব্যবধানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ভারতীয় দল (India vs Namibia)। বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ২০৯ রান করে ভারত। জবাবে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। ফলে ৯৩ রানে জয় পেল ভারতীয় দল। রবিবার এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে দুই ম্যাচে জয় এবং গ্রুপ এ-তে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) আত্মবিশ্বাস বেড়ে গেল। রবিবার ফের পাকিস্তানকে হারাতে পারলে সুপার এইট পর্যায়ের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলবে ভারত।

টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় ভারতের

গতবার টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ভারত টানা ১০ ম্যাচে জয় পেল। নামিবিয়া সাধ্যমতো লড়াই করার চেষ্টা করেছিল। দুই ওপেনার লাউরেন স্টিনক্যাম্প (Louren Steenkamp) ও ইয়ান ফ্রিলিঙ্ক (Jan Frylinck) লড়াই করেন। এরপর ইয়ান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton) এবং অধিনায়ক জেরহার্ড এরাসমাসও (Gerhard Erasmus) কিছুটা লড়াই করেন। কিন্তু বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও অক্ষর প্যাটেল (Axar Patel) আক্রমণে আসার পরেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। স্টিনক্যাম্প ২০ বলে ২৯ রান করেন। ফ্রিলিঙ্ক ১৫ বলে ২২ রান করেন। ইটন ১৩ বলে ১৩ রান করেন। এরাসমাস ১১ বলে ১৮ রান করেন। জেন গ্রিন (Zane Green) ১৯ বল খেলে ১১ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন। বরুণ সাত রান দিয়ে তিন উইকেট নেন। অক্ষর ২০ রান দিয়ে জোড়া উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh), শিবম দুবে (Shivam Dube) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এক উইকেট করে নেন।

ম্যাচের সেরা হার্দিক

ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হলেন হার্দিক। তিনি প্রথমে ২৮ বলে ৫২ রান করার পর বোলিংয়েও সাফল্য পেলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয় ভারতের।
২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় পেল ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Namibia: ঈশানের পর ঝোড়ো অর্ধশতরান হার্দিকের, নামিবিয়ার বিরুদ্ধে ভারত ২০৯/৯
Nepal vs Italy: টি-২০ বিশ্বকাপে ইতিহাস, উচ্ছ্বসিত ইতালিবাসী বাঙালি পরিবার