IND vs PAK T20 World Cup: কার জন্য ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলেন তারা? খোলসা করলেন নকভি

Published : Feb 18, 2026, 12:35 PM ISTUpdated : Feb 18, 2026, 12:42 PM IST
IND vs PAK T20 World Cup: কার জন্য ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলেন তারা? খোলসা করলেন নকভি

সংক্ষিপ্ত

IND vs PAK T20 World Cup: উল্লেখ্য, শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার, ভারত-পাক ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন নকভি। সেখানে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশানায়কেও। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় নকভির।

IND vs PAK T20 World Cup: ভারতের বিরুদ্ধে খেলেছেন এবং হেরেছেন। যদিও টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতের বিরুদ্ধে খেলবে না বলে বেঁকে বসে পাকিস্তান। কিন্তু পরে তারা কার জন্য খেলতে রাজি হলেন (IND vs PAK T20 World Cup)? সেটাই পরিষ্কার করে দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (india vs pakistan t20 world cup 2026)।

সমস্যা মেটালেন কে?

সেই দেশের সরকার ১ ফেব্রুয়ারি জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না তারা। কিন্তু তার এক সপ্তাহ পর, সিদ্ধান্ত বদলায় পাকিস্তান সরকার। নির্দেশ যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও। কিন্তু এই সিদ্ধান্ত বদলের নেপথ্যে আসলে কে ছিলেন? এবার সেটাই জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার, ভারত-পাক ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন নকভি। সেখানে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশানায়েকেও। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় নকভির। এমনকি, তারপরের দিন ফের একবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা। দেশানায়েকেকেই সমস্যা মেটানোর জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন মহসিন নকভি।

কী জানালেন মহসিন নকভি?

জানা যাচ্ছে, পাকিস্তান সরকার যখন নিজেদের সিদ্ধান্তে রীতিমতো অনড়, তখন দেশানায়েকে ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে। তারপরেই সিদ্ধান্ত বদলে ফেলে পাকিস্তান সরকার। মহসিন নকভি জানিয়েছেন, “পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সত্যি কথা বলতে গেলে, এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার নেপথ্যে আপনিই আসল নায়ক। আপনার জন্যই ২০০ কোটি মানুষ খেলা দেখেছে এবং আনন্দ পেয়েছে। শুধুমাত্র আপনার জন্যই এই ম্যাচটা আমরা খেলেছি।”

নকভি আরও যোগ করেন, "ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা রয়েছে। কিন্তু আপনার ফোন পাওয়ার পরেই প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলেন যে, আর কোনও সমস্যা নেই। ম্যাচটা আমরা খেলতে নামব। আপনি এই ঘটনায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাতে আমি খুবই খুশি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jammu & Kashmir Ranji Trophy Final: স্বপ্নভঙ্গ বাংলার, কল্যাণীতে ইতিহাস গড়ে প্রথমবার রঞ্জির ফাইনালে জম্মু-কাশ্মীর
ICC Champions Trophy: ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগামী ক্রিকেট বিশ্বকাপ?