IND vs PAK T20 World Cup: ভারতের বিরুদ্ধে হারের পর খোদ পদ যেতে পারে মহসিন নকভির? রেগে আগুন সেনাপ্রধান

Published : Feb 17, 2026, 04:35 PM ISTUpdated : Feb 17, 2026, 04:40 PM IST
Mohsin Naqvi

সংক্ষিপ্ত

IND vs PAK T20 World Cup: চাকরি যাবে মহসিন নকভির? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে কি তাঁকে এবার সরিয়ে দেওয়া হবে? তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটি রিপোর্ট থেকে।

IND vs PAK T20 World Cup: ভারতের বিরুদ্ধে হারের পর, বেজায় বিপাকে পড়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (ind vs pak t20)। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে, ভারতের কাছে ৬১ রানে শোচনীয় পরাজয় হয়েছে পাকিস্তানের। কার্যত, লজ্জার হার (india vs pakistan t20)।

রেগে আগুন খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

তারপরেই কি চাকরি যাবে মহসিন নকভির? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে কি তাঁকে এবার সরিয়ে দেওয়া হবে? তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটি রিপোর্ট থেকে। সূত্রের খবর, মহসিন নকভির উপর রেগে আগুন খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলেও খবর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা দেখে আসিম মুনিরের মনে হয়েছে যে, পাকিস্তান নাকি ভয়ে ভয়ে খেলেছে। সলমন আলি আঘাদের খেলা দেখে মনে হয়েছে, তারা রীতিমতো ভয় পেয়ে খেলছিলেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। উল্টে আসিম মুনিরের নাকি মনে হয়েছে, ভারতের মোকাবিলা করার জন্য তৈরিই ছিল না পাক দল।

পদ খোয়াতে পারেন পাক বোর্ড কর্তা মহসিন নকভি?

প্রসঙ্গত, সেই রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে যে রাজনীতি চলছে, তাতে একেবারেই খুশি নন পাকিস্তানের সেনাপ্রধান। তাঁর নাকি মনে হয়েছে, পাকিস্তানের জনগণের আবেগ নিয়ে রীতিমতো ছেলেখেলা করা হচ্ছে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পাশাপাশি মহসিন নকভি আবার সেই দেশের মন্ত্রী এবং সাংসদও বটে। ফলে, এই হারের নেতিবাচক প্রভাব দেশের সরকারের উপরেও এসে পড়তে পারে বলে মনে করছেন তারা। 

ঠিক সেই কারণেই, পাকিস্তানের স্বরাষ্ট্রসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে বিশেষ বার্তা পাঠিয়ে দিয়েছেন মুনির। এরপরেই নাকি শোনা যাচ্ছে, মহসিন নকভিকে নিয়ে তদন্তও শুরু হতে পারে। সূত্রের খবর, পদ খোয়াতে পারেন পাক বোর্ড কর্তা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 KKR: বিশ্বকাপের বিধ্বংসী পাঁচ তারকা এবার মাতাবেন আইপিএল, নাইটরা তুলবে ঝড়?
ICC T20 World Cup 2026 Playing 11: বিশ্বকাপের সেরা একাদশে সুযোগ পেলেন কোন কোন ভারতীয় তারকা? জানিয়ে দিল আইসিসি