IND vs PAK U19: পাকিস্তান বধ ভারতের। জিম্বাবোয়ের বুলাওয়েতে কুইন্স স্পোর্টস ক্লাবে রবিবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (india u-19 vs pakistan u-19)। সেই ম্যাচেই ৫৮ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (ind vs pak u19 live)।
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে, ২৫২ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনার অ্যারন জর্জ করেন ১৬ রান, বৈভব সূর্যবংশীর ঝুলিতে ৩০ রান এবং ভিহান মালহোত্রা করেন ২১ রান। তবে অধিনায়ক আয়ুষ মাত্রে খালি হাতে ফিরে যান। দল যখন কঠিন জায়গায় দাঁড়িয়ে, তখনই হাল ধরেন বেদান্ত ত্রিবেদী। এই তরুণ ব্যাটার উপহার দেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
অন্যদিকে, দলের উইকেটকপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু করেন ১৬ রান, আরএস অম্বরিশের ঝুলিতে ২৯ রান এবং কনিস্ক চৌহানের সংগ্রহে ৩৫ রান। এছাড়া খিলান প্যাটেল ২১ রান, দীপেশ দেবেন্দ্রন এবং হেনিল প্যাটেল দুজনেই ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। ভারতের ইনিংস শেষ হয় ২৫২ রানে। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন আবদুল সুভান এবং ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সায়াম। ১টি করে উইকেটে নেন আলি রাজা, আহমেদ হুসেইন, মোমিন কামার এবং আলী হাসান বালোচ।
জবাবে ব্যাট করতে নেমে, শুরুটা খারাপ করেন পাক দল। তবে ভারতের বোলারদের দাপটে তাদের ম্যাচ জয় আর সম্ভব হয়নি। ওপেনার হামজা জাহুর করেন ৪২ রান, সমীর মিনহাসের সংগ্রহে ৯ রান এবং অধিনায়ক ফারহান ইউসুফের ঝুলিতে ৩৮ রান। উসমান খানের ৬৬ রানের ইনিংসও বেশ তাৎপর্যপূর্ণ।
তবে তারপরের ব্যাটাররা কার্যত, ব্যর্থ। আহমেদ হুসেইন ফিরে যান মাত্র ২ রানে, আলী হাসান বালোচের সংগ্রহে মাত্র ৩ রান, হুজাইফা আহসানের ঝুলিতে ১৪ রান এবং আবদুল সুভান মাত্র ৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। মহম্মদ সায়াম মাত্র ৩ রান করলেও মোমিন কামার এবং আলী রাজা কোনও রান করতে পারেননি।
৪৬.২ ওভারে, মাত্র ১৯৪ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন খিলান প্যাটেল এবং অধিনায়ক আয়ুষ মাত্রে। সেইসঙ্গে, ১টি করে উইকেট পেয়েছেন আরএস অম্বরিশ, হেনিল প্যাটেল, কনিষ্ক চৌহান এবং ভিহান মালহোত্রা।
৫৮ রানে জয় টিম ইন্ডিয়ার। ম্যাচের সেরা নিষ্ক চৌহান।
ভারতঃ অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন
পাকিস্তানঃ হামজা জাহুর (উইকেটকিপার-ব্যাটার), সমীর মিনহাস, উসমান খান, আহমেদ হুসেইন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, আলী হাসান বালোচ, আবদুল সুভান, মোমিন কামার, মহম্মদ সায়াম, আলী রাজা
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।