অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ ভারত বনাম পাকিস্তান: বেদান্ত ত্রিবেদীর লড়াই, ২৫২ অলআউট ভারত

Published : Feb 01, 2026, 05:16 PM ISTUpdated : Feb 01, 2026, 05:30 PM IST
abhigyan kundu

সংক্ষিপ্ত

India U19 vs Pakistan U19: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজক। রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (2026 Under-19 Men's Cricket World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরেও প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
পুরুষদের অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে সফলতম দল ভারত। এবারও সেমি-ফাইনালের লড়াইয়ে আছে ভারতীয় দল।

2026 Under-19 Men's Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে হলে পাকিস্তানের বিরুদ্ধে (India U19 vs Pakistan U19) জয় পেলে ভালো। হেরে গেলেও, ভালো নেট রান রেট বজায় রাখতে হবে। অথচ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচেই টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষে ভারতীয় দল ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে গেল। লড়াই করলেন বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi)। তিনি চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৮ বলে ৬৮ রান করেন। কনিষ্ক চৌহান (Kanishk Chouhan) ২৯ বলে ৩৫ রান করেন। খিলান প্যাটেল (Khilan Patel) ১৫ বলে ২১ রান করেন। অভিজ্ঞান কুন্ডু (Abhigyan Kundu) ২৭ বল খেলে ১৬ রান করেন। ওপেনার অ্যারন জর্জ (Aaron George) ২৫ বল খেলে ১৬ রান করেন। আর এস অম্বরীশ (RS Ambrish) ৩৮ বল খেলে ২৯ রান করেন।

ফের ব্যর্থ বৈভব-আয়ূষ

ভারতীয় ক্রিকেটের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ফের পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর করতে ব্যর্থ হলেন। তিনি এদিন ওপেন করতে নেমে ২২ বল খেলে ৩০ রান করেন। ইনিংসের শুরুটা ভালো করলেও, বেশিদূর এগোতে পারলেন না বৈভব। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দুই বল খেলে রান করার আগেই আউট হয়ে যান।

পয়েন্ট, নেট রান রেটে এগিয়ে ভারত

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স গ্রুপ টু থেকে ইতিমধ্যেই সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইংল্যান্ড (England)। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দল রবিবারের আগে পর্যন্ত তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। ভারতীয় দলের নেট রান রেট +৩.৩৩৭। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তাদের নেট রান রেট +১.৪৮৪। ফলে রবিবারের এই ম্যাচে বড় ব্যবধানে না হারলেই ভারতীয় দল সেমি-ফাইনালে পৌঁছে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ৩ দল।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড ইতিমধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে। লড়াইয়ে আছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

মার্চেই জাতীয় দলে ফিরতে পারেন, শাকিব আল-হাসানকে নিয়ে বড় পরিকল্পনা বাংলাদেশের
রঞ্জি ট্রফি ২০২৫-২৬: সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে, নতুন নজির সিদ্ধেশ লাডের