IND vs SL Women T20: শেফালির দাপুটে ব্যাটিং, রেনুকার দুরন্ত বোলিং! শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের

Published : Dec 26, 2025, 11:20 PM ISTUpdated : Dec 27, 2025, 02:27 AM IST
IND vs SL Women T20

সংক্ষিপ্ত

IND vs SL Women T20: শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। তৃতীয় টি-২০ ম্যাচে, ৮ উইকেটে জয় পেল ভারত (ind vs sl women t20)। 

IND vs SL Women T20: দুরন্ত জয় ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। তৃতীয় টি-২০ ম্যাচে, ৮ উইকেটে জয় পেল ভারত (ind vs sl women t20)। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল (india vs sri lanka)। 

৮ উইকেটে জয় পেল ভারত

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর প্রথমে ব্যাট করে চরম বিপাকে পড়ে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে, লক্ষ্যমাত্রা অনেকটাই কম ছিল টিম ইন্ডিয়ার সামনে। হাসিনি পেরেরা ফিরে যান ২৫ রানে, অধিনায়ক চামারি আট্টাপাট্টু করেন মাত্র ৩ রান এবং হর্ষিতা সামারাবিক্রামার সংগ্রহে মাত্র ২ রান। 

 

 

ইমেশা দুলানি কিছুটা লড়াই করেন। তাঁর ঝুলিতে ২৭ রান। অন্যদিকে, নীলাক্ষীকা সিলভা করেন মাত্র ৪ রান, কবিশা দিলহারির সংগ্রহে ২০ রান এবং কৌশানি নুথ্যাঙ্গনা ১৯ রান যোগ করেন স্কোরবোর্ডে। এছাড়া শেহানী ৫ রান এবং মালকি মাদারা ১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। 

৪২ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন শেফালি ভার্মা

ভারতের হয়ে দাপুটে বোলিং করেন রেণুকা সিং ঠাকুর। তিনি একাই নেন ৪ উইকেট। এছাড়া ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। জবাবে ব্যাট করে নেমে, মসৃণ জয় হাসিল করে ভারতের প্রমীলা বাহিনী। নেপথ্যে ওপেনার শেফালি ভার্মা। তিনি ৪২ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। শুধু তাই নয়, অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। 

অন্যদিকে, স্মৃতি মান্ধানা করেন ১ রান। জেমিমা রদ্রিগেজের সংগ্রহে ৯ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর ২১ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৩.২ ওভারেই, ২ উইকেটের বিনিময়ে, ১১৫ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। 

ভারত জয়ী ৮ উইকেটে। ম্যাচের সেরা রেণুকা সিং ঠাকুর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh Cricket: উল্টো সুর বাংলাদেশ সরকারের গলায়! ভারত-পাক ম্যাচ নিশ্চিত হতেই দায় চাপল বিসিবি এবং ক্রিকেটারদের উপর
'ভারতে না যাওয়ার সিন্ধান্ত নেন খেলোয়াড়রা', দায় ঝেড়ে বাঁচার চেষ্টা বাংলাদেশ সরকারের