IND vs USA T20 World Cup 2026: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় ভারতের (icc men's t20 world cup 2026)। যদিও তুল্যমূল্য বিচারে প্রতিপক্ষ অনেকটাই সহজ ছিল। তবুও প্রথম ম্যাচ বলে কথা। আর সেই ম্যাচেই ২৯ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া (india vs usa t20 world cup)।
শনিবার থেকে শুরু হয়েছে আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর সেই মেগা টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুখোমুখি হয় ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আমেরিকা।
তবে ব্যাট করতে নেমে, খুব একটা বড় স্কোর খাড়া করতে পারেনি ভারত। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনার তথা দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ করেন ২০ রান। তবে অভিষেক শর্মার কাছ থেকে অনেক বেশি আশা ছিল অনেকের। কিন্তু তিনি এই ম্যাচে কোনও রান করতে পারেননি। অন্যদিকে, তিলক ভার্মার ঝুলিতে ২৫ রান, রিঙ্কু সিং-এর সংগ্রহে ৬ রান এবং হার্দিক পান্ডিয়া ৫ রান যোগ করেন স্কোরবোর্ডে।
তবে অধিনায়ক সূর্যকুমার যাদব জ্বলে ওঠেন। তাঁর ৪৯ বলে ৮৪ রানের সুবাদেই সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় ভারত। সূর্যর ইনিংসে ছিল ১০টি চার এবং ৪টি ছয়। স্ট্রাইক রেট ১৭১.৪৩। শিবম দুবে এবং বরুণ চক্রবর্তীও খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান।
এছাড়া অক্ষর প্যাটেল করেন ১৪ রান এবং আর্শদীপ সিং-এর ঝুলিতে ৪ রান। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংসে সূর্য এবং অক্ষরের পার্টনারশিপের প্রশংসা করতেই হয়। ৪০ রানের জুটি গড়েন তারা।
আমেরিকার হয়ে ৪ উইকেট নেন শ্যাডলি ভ্যান শালকউইক। অপরদিকে, ২টি উইকেট হরমিত সিং-এর দখলে এবং ১টি করে উইকেট পেয়েছেন আলী খান ও মহম্মদ মহসিন। জবাবে ব্যাট করতে নেমে, বেজায় বিপাকে পড়ে আমেরিকা।
ওপেনার অ্যান্ড্রিস গাউস করেন মাত্র ৬ রান, সাইতেজা মুক্কামাল্লার সংগ্রহে ২ রান এবং মিলিন্দ কুমারের ঝুলিতে ৩৪ রান। তবে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল কোনও রান পাননি। অন্যদিকে, সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং শুভম রঞ্জনে দুজনেই ৩৭ রান করেন। হরমিত সিং কোনও রান করতে পারেননি। মহম্মদ মহসিন ৮ রান এবং শ্যাডলি ভ্যান শালকউইক ২ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের হয়ে ৩ উইকেট নেন মহম্মদ সিরাজ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। ১টি উইকেট বরুণ চক্রবর্তীর দখলে। ভারত ২৯ রানে জয় ছিনিয়ে নেয়।
ভারতঃ ঈশান কিষাণ (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী
মার্কিন যুক্তরাষ্ট্রঃ অ্যান্ড্রিস গাউস (উইকেটকিপার-ব্যাটার), সাইতেজা মুকামাল্লা, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), মিলিন্দ কুমার, সঞ্জয় কৃষ্ণমূর্তি, শুভম রঞ্জনে, হরমিত সিং, মহম্মদ মহসিন, শ্যাডলি ভ্যান শালকউইক, আলী খান, সৌরভ নেত্রাভালকার
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।