টি-২০ বিশ্বকাপ ২০২৬: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেন খেলছেন না জসপ্রীত বুমরা?

Published : Feb 07, 2026, 07:47 PM ISTUpdated : Feb 07, 2026, 08:06 PM IST
jasprit bumrah

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup: শনিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs United States of America) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং বিভাগে একাধিক বদল হয়েছে।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

India vs United States of America: শনিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারতীয় দলের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলছেন না তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি-২০ সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সঞ্জু। ফলে তাঁর খেলার সুযোগ পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু শনিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) বুমরা খেলবেন বলে আশায় ছিল ভারতীয় শিবির। তবে টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানান, অসুস্থতার জন্য এই ম্যাচে খেলছেন না বুমরা। তবে এই পেসারের ঠিক কী হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি সূর্যকুমার। ফলে ক্রিকেট মহলে জল্পনা অব্যাহত।

বুমরার পরিবর্ত সিরাজ

টসের সময় সূর্যকুমার আরও জানান, এই ম্যাচে বুমরার পরিবর্তে খেলছেন অপর এক তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না সিরাজ। তবে হর্ষিত রানা (Harshit Rana) হাঁটুর চোটের জন্য এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেয়েছেন সিরাজ। এরপর তিনি শনিবার খেলার সুযোগও পেয়ে গেলেন।

ভারতীয় দলের বোলিং লাইনআপ শক্তিশালী

বুমরা খেলতে না পারলেও, ভারতীয় দলের বোলিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বোলিং বিভাগের দায়িত্বে আছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), আর্শদীপ সিং (Arshdeep Singh) ও সিরাজ। এছাড়া দলের প্রয়োজনে বোলিং করতে পারেন শিবম দুবেও (Shivam Dube)। ফলে বুমরার অভাব অনুভব করতে হবে না বলেই আশা ভারতীয় শিবিরের। কিন্তু শক্তিশালী দলগুলির বিরুদ্ধে এই তারকা পেসারকে দরকার হবে। ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ভারতীয় দল। পরের ম্যাচেই হয়তো খেলতে পারবেন বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শনিবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল।
শনিবার টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ভারতীয় দল।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: একা লড়াই সূর্যকুমারের, আমেরিকার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ভারত