IND vs WI 1st ODI: গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু? দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ

Published : Sep 27, 2026, 12:38 PM IST
IND vs WI 1st ODI: গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু? দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ

সংক্ষিপ্ত

IND vs WI 1st ODI: ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

IND vs WI 1st ODI: ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দলে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুপুর ২টোয় তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবচেয়ে বড় চমক হলো, অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দলে ফিরছেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি (IND vs WI 1st ODI)। ভারত এই সিরিজকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন ঠিক করতে এবং নতুন ক্রিকেটারদের একবার পরখ করে নিতে চাইছে। তবে হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরার চোট ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্লান্তির কারণে এই সিরিজে খেলছেন না। এতে দলের একটু ক্ষতি হলেও তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রমাণের দারুণ সুযোগ পাবেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি (India vs West Indies ODI series)।

গ্রিনফিল্ড স্টেডিয়ামে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু?

ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি তাই আসন্ন বাছাইপর্বের আগে দলের শক্তি পরখ করে নেওয়ার জন্য এই সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন। তাছাড়া ২০০৬ সালের পর ভারতে এসে কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি উইন্ডিজ। সেই ইতিহাসও তারা এবার বদলাতে চাইবে।

এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

ভারতঃ শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (উইকেটকিপার-ব্যাটার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, গুরনুর ব্রার, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজঃ জন ক্যাম্পবেল, জাস্টিন গ্রিভস/জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), আমির জাঙ্গু, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, জেডেন সিলস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026 Cricket: এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে আফগানিস্তান, দল কীরকম হবে?
Asian Games 2026: জাপানকে ২-০ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল