
IND vs WI 4th T20: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইছে টিম ইন্ডিয়া। তবে বোলারদের কিছুটা খারাপ পারফরম্যান্স ও শিবম দুবের অফ-ফর্ম বেশ চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে (IND vs WI 4th T20)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই লড়াই। ভারতীয় দলের প্রধান লক্ষ্য, এই ম্যাচটি জিতে সিরিজ নিজেদের পকেটে এনা। ভারত আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ কালকের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া।
ভারত টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকলেও, বোলারদের পারফরম্যান্স কিন্তু একেবারেই স্বস্তি দিচ্ছে না। ভারতীয় বোলাররা প্রথম তিনটে ম্যাচে ৬০০-র বেশি রান গলিয়েছেন। তারা রীতিমতো বেধড়ক মার খাচ্ছেন। বোলাররা তিন ম্যাচে মোট ৬৩২ রান দিয়ে মাত্র ২১টা উইকেট তুলতে পেরেছেন। তাদের রান আটকাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ভারত দ্বিতীয় ম্যাচে ২৪৯ রানের বিশাল টার্গেট দিয়েও হেরে যায়। আবার ভারত তৃতীয় টি-টোয়েন্টিতে ২২৩ রান তুললেও, ম্যাচটা জেতে মাত্র ১৪ রানে। নমন ধীর, মায়াঙ্ক যাদব, অর্শদীপ সিং আর কুলদীপ যাদবের মতো বোলারদের ইকোনমি রেট দশের ওপরে।
অক্ষর প্যাটেল সবচেয়ে বেশি রান বিলিয়েছেন। তিনি তিন ম্যাচে ৯.৪ ওভার (৫৮ বল) বল করে ১২২ রান দিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র নমন ধীরই এই তিনটি ম্যাচে পাঁচটি উইকেট পেয়েছেন। অলরাউন্ডার শিবম দুবের খারাপ ফর্মও ভারতের জন্য বড় ধাক্কা। ভারতীয় দলকে সিরিজে জয়ের ধারা বজায় রাখতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকতা দেখানোটা খুব জরুরি। ভারত ওয়েস্ট ইন্ডিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। ভক্তরা এখন থেকেই চিন্তায় পড়েছেন যে, বুমরাহ আর সিরাজ দলে না থাকলে কিউয়িদের সামনে ভারতীয় বোলাররা কীভাবে টিকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।