IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই! কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

Published : Mar 01, 2026, 03:15 PM IST

IND vs WI T20 WC 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।

PREV
15
এই ম্যাচ কার্যত, কোয়ার্টার ফাইনাল

চলতি আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এই মুহূর্তে রুদ্ধশ্বাস পর্যায়ে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে রবিবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের এই ম্যাচ কার্যত, কোয়ার্টার ফাইনাল। 

25
দুবেকে দিয়ে বল করালে বিপদ বাড়তে পারে?

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট ষষ্ঠ বোলারের সমস্যা নিয়ে বেশ চিন্তিত। অলরাউন্ডার শিবম দুবে গত তিনটি ম্যাচে, প্রচুর রান দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের মতো হিটারদের বিরুদ্ধে দুবেকে দিয়ে বল করালে বিপদ বাড়তে পারে। তাই বোলিং বিভাগকে শক্তিশালী করতে স্পেশ্যালিস্ট স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়া হতে পারে। তবে কুলদীপ দলে এলে আবার ব্যাটিং গভীরতা কমবে। তাই দুবে বা অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দরকেও ভাবা হতে পারে বলে সূত্রের খবর।

35
নতুন ওপেনিং জুটি?

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর, ভারতের ব্যাটিং অর্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল এসেছে। যার ভালো ফল জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচেই পাওয়া গেছে। সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে পাঠানো হয়, যা পজিটিভ ফলাফল দিয়েছে। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে সঞ্জু ঝোড়ো ইনিংস শুরু করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ঈশান কিষাণ তিন নম্বরে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব চার নম্বরে মাঠে নামবেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বলে ৪৪ রান করে তিলক ভার্মা ফিনিশার হিসেবে নিজের জাত চিনিয়েছেন বেশ ভালোভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এই ব্যাটিং অর্ডারই থাকার সম্ভাবনা প্রবল।

45
বোলিং বিভাগ নিয়ে উদ্বেগ!

ভারতের বোলিং মূলত যশপ্রীত বুমরার উপর নির্ভরশীল। বাকি বোলারদের পারফরম্যান্স খুব একটা স্থিতিশীল নয়। বরুণ চক্রবর্তী গত দুটি ম্যাচে ছন্দ হারিয়েছেন বলেই মনে হচ্ছে। অক্ষর প্যাটেলও জিম্বাবোয়ে ম্যাচে তেমন খুব একটা প্রভাব ফেলতে পারেননি। প্রতিপক্ষ দলগুলি বুমরার ওভার সাবধানে খেলে বাকি বোলারদের টার্গেট করতে পারে বলেও মনে করছেন অনেকে। মানে প্ল্যান বি। ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটিং-সহায়ক হওয়ায় ভারতীয় বোলারদের আঁটসাঁটো বোলিং করতে হবে।

55
কেমন হতে পারে প্রথম একাদশ?

ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories