IND vs WI T20 WC 2026: ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইকে তিনি 'ডেভিড বনাম গোলিয়াথ'-এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, একদিকে ১৪০ কোটি মানুষের সমর্থন নিয়ে নামা শক্তিশালী ভারত, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ।
IND vs WI T20 WC 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (ind vs wi t20)। তার আগেভারতীয় দলকে কড়া হুঁশিয়ারি দিলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি (IND vs WI T20 WC 2026)।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ লড়াইকে তিনি 'ডেভিড বনাম গোলিয়াথ'-এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, একদিকে ১৪০ কোটি মানুষের সমর্থন নিয়ে নামা শক্তিশালী ভারত, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ। তবে ইতিহাসে যেমন গোলিয়াথকে হারিয়ে দিয়েছিল ডেভিড, এবারও তেমনই কিছু ঘটবে বলে মনে করিয়ে দেন তিনি।
হুঙ্কার দিলেন ড্যারেন স্যামি
দশ বছর আগে, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতিও মনে করিয়ে দেন স্যামি। সেই বছর, ভারতকে হারিয়েই ফাইনালে ওঠে উইন্ডিজ। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে স্যামি বলেন, "একটা কথা আছে, ইতিহাস নাকি ফিরে ফিরে আসে। সেইবার মঞ্চটা ছিল অন্য, এবার ইডেন গার্ডেন্স। বিশ্বকাপ জিততে হলে কোনও না কোনও পর্যায়ে ভারতকে হারাতেই হবে। আমাদের জন্য সেই দিনটা রবিবার।" উল্লেখ্য, সেই বছর কিন্তু ক্যারিবিয়ানদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক ছিলেন এই ড্যারেন স্যামি।
অন্যদিকে, চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরেও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ১৭৬ রান তোলে, সেই ব্যাটিং গভীরতা ভারতের জন্য বড় চিন্তার কারণ হতে পারে। এই প্রসঙ্গে স্যামি জানিয়েছেন, "একটা টিম ৮৩ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ১৭০-এর বেশি রান করছে, এটা রোজ রোজ দেখা যায় না। আসলে গোটা বিষয়টা আমাদের ব্যাটিং লাইন-আপের গভীরতার একটা জোরালো বার্তা। তবে আমরা আহমেদাবাদের ওই ম্যাচটা ওখানেই ফেলে এসেছি। এখন আমাদের পুরো ফোকাস শক্তিশালী ভারতের বিরুদ্ধে কী করতে হবে, তার ওপর।"
কী জানালেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ?
ছয় বা সাতে নেমে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের ছক্কা মারার ক্ষমতা দলের জন্য বড় শক্তি হতে পারে। এছাড়া দুরন্ত ফর্মে থাকা শিমরন হেটমায়ারের ওপরও ভরসা রাখছে উইন্ডিজ শিবির।
স্যামি আরও যোগ করেন, "আমার যোদ্ধারা আগামীকালের যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি আছে। টসের পরেই প্লেয়িং ইলেভেন ঘোষণা করা হবে। এটা একটা নকআউট ম্যাচ, হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। মাঠে নেমে পরিকল্পনাগুলি ঠিকঠাক কাজে লাগানোই হচ্ছে আসল বিষয়।" প্রসঙ্গত, ২০১৬ সালে এই কলকাতার ইডেন গার্ডেন্সেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বেন স্টোকসকে পরপর চার ছক্কা মেরে কার্লোস ব্রেথওয়েট ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


